বোয়িং না এয়ারবাস, সিদ্ধান্ত হয়নি এখনও

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৪:৫১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং নাকি ফ্রান্স থেকে এয়ারবাস, কোন কোম্পানির কাছ থেকে বাংলাদেশ উজোড়াহাজ কিনবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।

রোববার সচিবালয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, আগামী এক দুই মাসের মধ্যেই বিমার কেয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সরকার ১০টা বিমান কিনতে চায়, তবে আপাতত চারটা কেনা হবে।

‘পত্রিকায় সংবাদে যা আসে তা পড়ি। তবে সিদ্ধান্ত নেইনি। বোয়িং না এয়ারবাস তা এখনও চূড়ান্ত না। তবে দেশের জন্য ভোলো হয় এমন সিদ্ধান্তই নেয়া হবে,’ যোগ করেন তিনি।

গত কয়েক দশক ধরে রাষ্ট্রীয় কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং থেকে উড়োজাহাজ কিনে আসছে। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে বিমানের জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে বোয়িং থেকে দশটি উড়োজাহাজ কেনার চুক্তি হয়।

কিন্তু সম্প্রতি বিমানের জন্য উড়োজাহাজ কেনার জন্য ফ্রান্সের এয়ারবাসের প্রতি সরকারের আগ্রহ বেশি। গত বছরের সেপ্টেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফরের সময় এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়।

তবে বসে নেই যুক্তরাষ্ট্রও। তারা বোয়িংয়ের উড়োজাহাজ বেচার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে। এ নিয়ে মার্কিন দূত ছাড়াও বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় এসে বারবার বৈঠক করছেন।

ফারুক খান সাংবাদিকদের বলেন, সরকার নতুন বিমান কিনতে চায়। কবে বাংলাদেশের ক্রয় সংক্রান্ত নিয়ম কানুন অনুযায়ী কেনাকাটা হবে। এ নিয়ে একটি বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি কাজ করছে।

বোয়িং ও এয়ারবাসের দ্বৈরথ নিয়ে তিনি বলেন, এর আগে আমেরিকার ও ইউরোপিয়ান দুটি কোম্পানির মধ্য এতো প্রতিযোগিতা দেখিনি।

পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে বিমানমন্ত্রী বলেন, বোয়িং নিয়ে কথা হয়েছে। বলেছি, এখন পর্যবেক্ষণ চলছে। মূল্যায়ন কমিটি যাদের কথা বলবে, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে বোয়িং কেনা বা না কেনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন ফারুক খান। 

আরবি
দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে আজ সন্ধ্যায় এক ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক করতে ১৪টি বোয়িং কেনার পাশাপাশি কিছু উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে সরকার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর