জনগণ অংশ নিলেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে: মোমেন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ পিএম

নির্বাচনীকালীন সরকার ব্যবস্থা নিয়ে সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। তিনি বলেন, নির্বাচনে কোনো দল অংশ না নিলেও জনগণ অংশ নিলেই তা অংশগ্রহনমূলক হবে।

রোববার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, গ্রহনযোগ্য এবং নিরাপদ করতে সরকার কেমন ব্যবস্থা নিয়েছে তা জানতে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলকিান ইনস্টটিউট আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রটেকি ইনস্টিটিউট এনডিআই এর একটি প্রতিনিধিদল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। তার প্রায় দেড় ঘণ্টা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (মার্কিন প্রতিনিধি দল) জানতে এসেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কী কী করেছি। তাদের নিজেদের কোনো মতামত নেই। তাদের আগ্রহ সুষ্ঠু নির্বাচন নিয়ে। তারা শুধু জানতে চাইছেন-অবাধ ও সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে। তারা আসার পরে একটি ব্রিফ দিয়েছি যে আমরা কী কাজ করছি।’

তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিলেও সংঘাত মুক্ত নির্বাচনের প্রতিশ্রুতি দিতে পারছি না। সংঘাতমুক্ত করতে সব দলের আন্তরিক ও ঐকান্তিক ইচ্ছা না থাকলে, এটি সম্ভব নয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গত ১৫ বছরে আমরা কী কাজ করেছি, তা নিয়ে একটি বই আছে। বইটি আমি তাদের দিয়েছি। তারা বললো, এটি দেখলে তোমাদের কেউ হারাতে পারবে না। তোমাদের সরকার যা করেছে, এই পারফরম্যান্স কেউ অতিক্রম করতে পারবে না।’

এক সপ্তাহ ঢাকায় অবস্থানকালে যুক্তরাষ্ট্রের দলটি পর্যায়ক্রমে সরকারি সংস্থা, বিদেশি কূটনীতিক, সুশীল সমাজ, গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

একাত্তর/এসি
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর