সিটি করপোরেশনের মেয়াদ শেষের তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:২২ পিএম

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশন আইনের সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। আগে হতো ১৮০ দিনের মধ্যে। এছাড়া মেয়র ও কাউন্সিলরদের ছুটি তিন মাস থেকে কমিয়ে একমাস করা হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। পরে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

ইউপিতেও বসবে প্রশাসক

সিটি করপোরেশন ও পৌরসভার মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মেয়াদ শেষে কোনো কারণে সেখানে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত করা না গেলে প্রশাসক বসাতে পারবে সরকার।

এমন বিধান রেখে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন-২০২৩ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলে নতুন চেয়ারম্যান না পাওয়া পর্যন্ত সরকার প্রশাসক নিয়োগ করতে পারবে, আইনে এমন বিধান যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ভাতা পান। কিন্তু তারা যখন দায়িত্বে থাকেন না তখন ভাতা পাবেন কি না আইনে তা স্পষ্টভাবে বলা ছিল না। আইন সংশোধন করে বলা হয়েছে, যখন তারা দায়িত্বে থাকবেন না, তখন ভাতা পাবেন না।

এতদিন গেজেট জারির ৩০ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদের কার্যভার গ্রহণ করতে হতো। এখন থেকে শপথের পরে ১০ কার্যদিবসের মধ্যে প্রথম সভা করতে হবে বলে সংশোধিত আইনে প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া ইউপি সচিবের পদ পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হচ্ছে বলেও জানান মাহবুব হোসেন।

স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনের সংশোধনীতে সচিব পদ পরিবর্তন করে নির্বাহী কর্মকর্তা পদ দেওয়া হয়েছে।

এছাড়া ড্রেনেজ ব্যবস্থা এখন থেকে সিটি করপোরেশন দেখবে। এতদিন ওয়াসা দেখতো এই ব্যবস্থা।

সিটি করপোরেশনের আওতায় কোনও ব্যক্তিমালিকানাধীন ডোবা নালা পরিষ্কার না করলে জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে।

এদিন রূপপুর পারমাণবিক কেন্দ্র ও বিমানবন্দরের থার্ড টার্মিনালের জন্য মন্ত্রিসভায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

কেএসএইচ
দেশের ৬৪টি জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপকে বিশেষ...
চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর