বাংলাদেশ নিয়ে বিবৃতি দেওয়ার আগে ইউ পার্লামেন্টকে তথ্য যাচাইয়ের আহ্বান

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৮:২৩ পিএম

বাংলাদেশ বিষয়ে কোনো বিবৃতি দেওয়ার আগে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজনৈতিক বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন।

বুধবার ইউরোপীয় পার্লামেন্টে ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকার সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচারনা মিশন - সঠিক তথ্য জেনে নেই’ শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানানো হয়।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাক্সিমিলিয়ান ক্রাহের আমন্ত্রনে পার্লামেন্টের একটি কক্ষে এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন ক্রিস ব্ল্যাকবার্ন।

তিনি বলেন, অধিকারের মতো একটি এনজিওর ভুল তথ্য দিয়ে বাংলাদেশের অনেক প্রধান গনমাধ্যম ফ্যাক্ট চ্যাক না করেই সংবাদ প্রকাশ করেছে। ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে বাংলাদেশে নাশকতা ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ হচ্ছে রক্ত, বন্যা, জঙ্গিবাদ, প্রাকৃতিক যুদ্ধের ভেতর দিয়ে গড়ে ওঠা একটি দেশ যে দেশ এখন সারা বিশ্বে রুল মডেল হতে পারে। ১৯৭১ সালের আগে বাংলাদেশ ছিলো একটি ‘রাবিশ কান্ট্রি’, সেই বাংলাদেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে।

সেমিনারে সভাপতিত্ব করেন স্টাডি সার্কেল সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী।

ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ, ১০/১২ বছর আগে বাংলাদেশ নিয়ে অনেক কটাক্ষমূলক নিউজ হতো। এখন সেই বাংলাদেশ অনেক দেশের জন্য উদাহরণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার চর্চা, শান্তিপূর্ণ নির্বাচন, দেশের উন্নয়ন, আর্মিকে ব্যারাকে রাখার মতো কাজগুলোর জন্য দক্ষিন এশিয়ার রোল মডেল হিসাবে পরিণত হয়েছে।

সৈয়দ মোজাম্মেল আলী বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যায় অনেক বড় গনমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দিয়ে অনেক নেগেটিভ সংবাদ প্রকাশ ও প্রচার করে। এর পেছনে একমাত্র কারন হচ্ছে কিছু মানুষ বর্তমান সরকারকে পছন্দ করে না। বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৭ তম বৃহত্তম অর্থনীতির দেশ, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি অনেক পশ্চিমা দেশের চেয়ে দ্রুত ও বেশি। এইসব সংবাদ কিন্তু প্রকাশ করা হয় না। অধিকারের আদিলুর রহমান নিয়ে এই ইউরোপীয় পার্লামেন্টে কথা হয়েছে মানবাধিকার লংঙ্ঘন হচ্ছে বলে। অথচ তার শাস্তি হয়েছে দেশের ভেতরে নাশকতা ছড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায়। তার দেওয়া ভুল তথ্য দিয়ে বিবিসিরম তো গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে।

যে কোন বিবৃতি দেয়ার আগে সেই তথ্যগুলো যাচাই করে নেয়ার জন্য তিনি ইউরোপীয় পার্লামেন্টকে আহ্বান জানান।

কি-নোট স্পিকার মানবাধিকার বিশেষজ্ঞ আইনজীবি ড. রায়হান রশীদ বলেন, ভুল তথ্য মানুষকে ভুল পথে ধাবিত করে। ভুল তথ্য কীভাবে গনহত্যার দিকে নিতে পারে সেটার জন্য রোয়ান্ডা আর মিয়ানমারের গণহত্যা দেখলেই বোঝা যায়। ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে যা আলোচনা হয় তারমধ্যে অনেক ভুল তথ্য থাকে। এগুলো যাচাই বাছাই না করেই আলোচনা করা হয়, মন্তব্য করা হয়। এইসব ভুল তথ্য ছড়ানোর পেছনে দুটি বিষয় অনুসন্ধান প্রয়োজন ।

তিনি বলেন, এসবের পেছনে কি কোনো ধরনের লবিং মানি ব্যবহার করা হয়? অথবা এইসব ভুল তথ্য ছড়িয়ে দেয়ার পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে? বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভুল তথ্য দেয়া হচ্ছে। এগুলো যাচাই বাছাই করার দায়িত্ব ইউরোপিয়ান পার্লামেন্টের।

সেমিনারে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর চৌধুরী রতন, যুক্তরাজ্য স্টাডি সার্কেলের কো-অর্ডিনেটর জামাল আহমেদ খান, গৌরবের ৭১ এর সভাপতি ব্যারিষ্টার ইমরান আহমেদ জনি।

এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

কেএসএইচ
জ্বালানি সংকট নিয়ে এআই-সৃষ্ট ছবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম...
গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বহু পক্ষের বিভিন্ন প্লাটফর্মে বাংলাদেশের বাস্তবচিত্র তুলে ধরে অপপ্রচারের পথ রুদ্ধ করেছেন ড. মুহাম্মদ ইউনুস। তার বিদেশ সফরগুলোর সবকটিতেই ছিলো অপপ্রচারের বিরুদ্ধে মোক্ষম জবাব।
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর