সারাদেশে প্রায় দুই লক্ষ ১৫ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৯:১৭ পিএম

শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৮৪৫টি পূজা মন্ডপে ২ লক্ষ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রয়োজনীয় বিফ্রিং, ট্রেনিং ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শুক্রবার থেকে সারাদেশের পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে মোতায়েন করা হয়।

এর ভেতর ৭ হাজার ৭৯৬টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ ধরনের পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জন করে আনসার ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া ১১ হাজার ৫৯৯টি গুরুত্তপূর্ণ ও ১৩ হাজার ৪৫০টি সাধারণ পূজামন্ডপে ৬ জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

৬৪টি জেলায় যেকোন আপদকালীন মোতায়েনের জন্য রেঞ্জাধীন ব্যাটালিয়নসমূহে ৬৪টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।

যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুমের ০১৭৭৭৭৯৪৪৮৩ ও ০১৭৭৭৭৯৪৪৮৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 
 

একাত্তর/এআর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গভীর দেশপ্রেম, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা মেনে চলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সঙ্গে তিনি ঘোষণা করেন, দেশের স্বাস্থ্যসেবা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার-ভিডিপির গর্বিত সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর