নবমীতে অশুভের বিনাশ, বাজলো বিদায়ের সুর

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:১৮ পিএম

অসুর রূপী অশুভ শক্তিকে দমন ও আগামী শরতে দেবী দুর্গার আগমনের প্রত্যাশা জানিয়ে পালিত হলো মহানবমীর আনুষ্ঠানিকতা। শাস্ত্র মতে এই দিনে মহিষাসুর ও রাবণকে বধ করেছিলেন দেবী দুর্গা।

সোমবার সকাল থেকেই রাজধানীর পূজা মণ্ডপগুলোতে ছিলো ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। বিহিত পূজা, অঞ্জলি আর যজ্ঞ ছিলো দিনের আচারে। নবমীর রাতে শেষ হয় উৎসব।

মহানবমীর পূজাই হলো অন্তিম পূজা। এদিন হোমের মাধ্যমে দেবীর সংকল্পিত মহাপূজার ইতি ঘটে। এরপর দশমী পূজা শুধুমাত্র দেবী বিদায়ের আনুষ্ঠানিকতা।

সে হিসেবে মহানবমী শারদ উৎসবের আনন্দ পর্বের শেষ দিন।  বিহিত পূজার মাধ্যমে দিনের আচার শুরু হয় রাজধানীর বিভিন্ন মণ্ডপে। এরপর অঞ্জলি আর যজ্ঞের মাধ্যমে শেষ হয় মহানবমীর লোকাচার।

যেহেতু উৎসবের শেষপর্ব তাই নবমীর সকাল থেকেই ভক্তরা ভিড় জমানো মণ্ডপে। অনেকের কণ্ঠে ছিলো বিদায়ের সুর। নবমী রাতে বিদায়ের ঘণ্টা বাজে মণ্ডপে মণ্ডপে।

কারণ পরদিন দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে। ভক্তদের কষ্ট দূর করতে এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে আর মঙ্গলবার দশমীর দিন বিদায় নেবেন এই একই বাহনে।

নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। সেই রূপের উপাসনায় সংসারে আসে সুখ ও সমৃদ্ধি। নবমীর অন্যতম আচার হলো সিদ্ধি পূজা। সমৃদ্ধি আর সম্প্রীতি কামনার পাশাপাশি ধন্যবাদ জানানো হয় সবাইকে।

অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে নবমীর পুণ্য তিথিতে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে।

অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট মিলে মোট ৪৮ মিনিটে পালিত হয়ে থাকে সন্ধিপূজা। মূলত এ সময় করা হয় দেবী চামুণ্ডার পূজা। কল্পারম্ভ ও বিহিত পূজা পালন করা হয় নবমী তিথিতে।

নবমীর সকাল মানে অশুভ শক্তি থেকে মুক্তি। শ্রী রামচন্দ্র দুর্গার শক্তি আর আশীর্বাদ নিয়ে এই দিনে অশুভ রাবণকে বিনাশ করেছিলেন বলে একে অকাল বোধন বলা হয়।

নবমীর দিনই পূজার শেষ হয়। তবে বিজয়া দশমীর দিনেও কিছু আনুষ্ঠানিকতা থাকে। বিজয়া দশমীতে দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়।

এছাড়া সধবা নারীরা মত্ত হন সিঁদুর খেলায়। মুখ রঙিন করে হাসিমুখে মাকে বিদায় জানানোর জন্যই সিঁদুর খেলা। হিন্দু ধর্মাবলম্বী বিবাহিত নারীদের জন্য সিঁদুর একটি গুরুত্বপূর্ণ অংশ।

তাই মাকে বিসর্জনের আগ পর্যন্ত তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে মিষ্টিমুখ করেন, নাচগান করেন। যেন সারাটা বছর এমন আনন্দেই কাটে, হৃদয়ে লালিত স্বপ্ন পূরণ হয়।

 

একাত্তর/আরএ
বিজয়ের আনন্দ আর বিদায়ের বিষণ্ণতা নিয়ে হাজির মহানবমী। শারদীয়া নবরাত্রির শেষ দিনে আজ পূজিত হচ্ছেন মহামায়া। আজ দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ।
হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়।
কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।শঙ্খনাদ-উলুধ্বনি, খোল-করতাল-ঢাকের বাদ্যে, দেবী...
শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।দেবী দুর্গা মর্ত্য ছেড়ে ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসে। তাই মণ্ডপে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর