রাত ৮টার মধ্যেই  ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হবে: দুর্যোগ প্রতিমন্ত্রী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:৩৪ পিএম

ঘূর্ণিঝড় হামুন মঙ্গলবার রাত ১০টা নাগাদই আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তাই রাত ৮টার মধ্যেই ১০ জেলার অন্তত ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঘূর্ণিঝড় হামুন নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, হামুন অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তাই ৪২টি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত ত্রাণ ও অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতি জেলায় ২০ লাখ টাকা, ৫০ টন চাল, গো খাদ্য ও শিশু খাদ্যের জন্য ১ কোটি টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

এই ঘূর্ণিঝড় বরিশাল থেকে চট্টগ্রামে আঘাত হানতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর চোখ থাকতে পারে পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও ফেনীতে। এখন পর্যন্ত ১০টি জেলাকে ঝুঁকিপূর্ণের তালিকায় রাখা হয়েছে।

তবে হামুন প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানলেও অন্যবারের তুলনায় সহজে মোকাবেলা করা যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

একাত্তর/এআর
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা দুই দিন দেশে চার বার ভূমিকম্পে মানুষ যখন আতঙ্কিত, তখনই এলো আরেক প্রাকৃতিক দুর্যোগর খবর। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে সেটির নাম হবে ‘মন্থা’।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর