বিএনপি সন্ত্রাসী দল, যেভাবে শিক্ষা দিতে হয় সেটাই দেব: শেখ হাসিনা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:১০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যে সন্ত্রাসী দল সেটা আবারও প্রমাণ। সন্ত্রাসীদের যেভাবে শিক্ষা দিতে হয়, সেটাই আমরা দেব। এদের জন্য দেশ ধ্বংস হোক সেটা করতে দেওয়া দেওয়া যাবে না।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে মঙ্গলবার  প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বেলা সাড়ে ৩টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী তার বেলজিয়াম সফরের বিভিন্ন দিক গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন।

পরে প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর হরতাল-অবরোধ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট যে একটি সন্ত্রাসী দল সেটা আবার প্রমাণ করলো। কানাডার কোর্ট কয়েকবার বলেছে। মাঝখানে কিছু রাজনৈতিকভাবে কর্মসূচি করছিলো। সরকারও বাধা দেয়নি। একটাই শর্ত ছিলো। কোনোরকম ভাঙচুর করবেন না। ওই সময় তারা মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে শুরু করেছিলো।

তিনি বলেন, ২৮ তারিখ যা ঘটালো। যেভাবে পুলিশ হত্যা করলো, সাংবাদিকদের ওপর হামলা করলো। এর পরে জনগণের ধিক্কার ছাড়া আর কিছু জুটবে না। হাসপাতালে ঢুকে অ্যাম্বুলেন্স পুড়িয়েছে। ইসরাইল হাসপাতালে বোমা হামলা করেছে। আমিতো মনে করি কোনো তফাত নেই। তীব্র নিন্দা জানাই। নিজেরা সন্ত্রাস করে নিজেরা পালালো। পালিয়ে অবরোধের ডাক দিলো? কিসের অবরোধ? যখন সারা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে। তারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।’

শেখ হাসিনা বলেন, এরা নির্বাচন চায় না। অস্বাভাবিক পরিস্থিতি চায়। মানুষকে কষ্ট দেওয়াই এদের চরিত্র। বিএনপি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসীদের কীভাবে শিক্ষা দিতে হয়, সেটাই আমরা দেব। এদের জন্য দেশ ধ্বংস হোক সেটা করতে দেওয়া যাবে না।

প্রধানমন্ত্রী বলেন, প্রথম নদীর তল দিয়ে টানেল করলাম। উপমহাদেশে আর কেউ করেনি। যেদিন উদ্বোধন করছি। সেদিন পুলিশের ওপর হামলা। সাংবাদিকদের ওপর হামলা করেছে। মানুষ হত্যা করছে। যারা করেছে তারা প্রকাশ্যে করেছে। গাড়ি পোড়ানো। গতকাল লালমনিরহাটে যুবলীগের একজনকে কুপিয়ে হত্যা করেছে। এবাবে হত্যা করা, সম্পদ নষ্ট করা এটাই চরিত্র। সাংবাকদিকদের ওপর যেভাবে চড়াও হলো…আমি জানি না। কেন হঠাৎ সাংবাবিকদের ওপর…। তাদের পক্ষে টকশোতে ভালো ভালো কথা বলেছে। কোনো কোনো টিভিতে আমি চার পাঁচ নম্বরে থাকি। তাদের নিউজ আগে যায়। সাংবাদিকদের ওপর কিসের রাগ? আমরা এর নিন্দা করি। ২০১৩,১৪, ১৫ তে একই ভাবে তারা মানুষ পুড়িয়েছে।

কেএসএইচ
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর