মার্কিন রাষ্ট্রদূত ডিনার খাক, খুনি-সন্ত্রাসীদের সাথে সংলাপ নয়: প্রধানমন্ত্রী

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৬:০১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি-সন্ত্রাসীদের সাথে সংলাপের কোনো সুযোগ নেই।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানানো মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কথার পরিপ্রেক্ষিতে সরকারপ্রধান এ কথা বলেন।

ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে  মঙ্গলবার সংবাদ সম্মেলনে পিটার হাসের সংলাপের আহ্বান নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রথমেই বলেন, মার্কিন রাষ্ট্রদূত এখানে বিরোধীদল বলতে কাকে বোঝাচ্ছেন।

শেখ হাসিনা বলেন, পার্লামেন্টারি ব্যাবস্থায় বিরোধীদলের সংজ্ঞা অনুযায়ী বিরোধীদল তারাই যাদের সংসদে সিট আছে। এর বাইরের দলগুলোকে আমেরিকার মতো দেশেও বিরোধীদল হিসেবে গণ্য হয় না। যদিও বাংলাদেশের গণতন্ত্র অনেকটা ওয়েস্টমিনস্টার ব্যবস্থায় পরিচালিত হয়, এই ব্যাবস্থায়ও পার্লামেন্টের অংশ নয় এমন দলকে বিরোধীদল বলা হয় না।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী তার বেলজিয়াম সফরের বিভিন্ন দিক গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে প্রশ্নকারী সাংবাদিক জানান, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলার সময় বিরোধীদলের সাথে শর্তহীন ভাবে সংলাপের বিষয়ে আশা প্রকাশ করেছেন।

পরে উত্তর দিতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তাকে প্রশ্ন করা উচিত ছিলো, সাম্প্রতিক সহিংসতায় এতোগুলো মানুষকে হত্যা করা হলো তার বিষয়ে তাদের কোন মন্তব্য নেই কেন। কিছুদিন আগে একটা উপ-নির্বাচনের সময় হিরো আলম নামের একজন প্রার্থীর ওপর একটা হামলার ঘটনার পর তারা সেই ঘটনার বিচার দাবি করেছিলো, এখন যখন পুলিশ হত্যা করা হলো, এতোগুলো সাংবাদিককে মারা হলো- তারা এর বিচার দাবি করে না কেন? 

খুনি-সন্ত্রাসীদের সাথে বৈঠকের কোন সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুনিদের সাথে কিসের বৈঠক, কিসের আলোচনা? যারা এইভাবে মানুষকে হত্যা করতে পারে, যারা আমাদের সসমস্ত উন্নয়ন কর্মকাণ্ড ধ্বংস করতে পারে তাদের সাথে কিসের ডায়লগ? 
 
পিটার হাসকে উদ্দেশ করে সরকার প্রধান বলেন, সে (মার্কিন রাষ্ট্রদূত) বসে ডিনার খাক আর ডায়লগ করুক। এটা আমাদের দেশ, আমরা স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে। কাজেই আমাদের সার্বভৌমত্বের বিষয়টা তাদের মাথায় রাখা উচিত। ওই খুনিদের সাথে আলোচনা করি এটা আমাদের মানুষও চায় না, বরং এখন মানুষ তাদেরকে ঘৃণা করে। বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাধারণ জনগণ ঘৃণা করে। 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দুর্নীতির মামলায় এখন কানাডা থেকে লোকজন এসে সাক্ষ্য দিচ্ছে। কানাডা থেকে দুজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা খালেদা-তারেকের দুর্নীতির প্রমাণ দিচ্ছে। এদের এইসব দুর্নীতির কথা কি তারা জানে না? 

এসময় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, জার্নালিস্ট উইদাউট বর্ডারের মতো আন্তর্জাতিক সংগঠনগুলো কেন সাংবাদিক নিপীড়নের ঘটনায় কোন বিবৃতি দেয়নি, এখন তারা কেন চুপ করে বসে আছে? কেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মত মানবাধিকার সংস্থা এই ভয়াবহ তাণ্ডবের পরেও চুপ করে বসে আছে? তাদের মানবিক বোধ এখন কোথায়?

এসব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন তোলা উচিত বলে মন্তব্য করেন সরকার প্রধান। 

 

 

এআর/কেএসএইচ
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর