হামলা, জ্বালাও পোড়াওয়ে জড়িত সবাই গ্রেপ্তার হবে: আইজিপি

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১২:৪৩ পিএম

বিএনপির-জামায়াতের সমাবেশ ও অবরোধের সময় পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন দেওয়াসহ নাশকতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ অক্টোবরে বিএনপির হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি। 

আইজিপি বলেন, পুলিশের উপর হামলা, জালাও-পোড়াওয়ের ঘটনার যারা জড়িত, তাদেরকের গ্রেফতার করা হচ্ছে। আরো যারা আছে তাদেরকেও গ্রেফতার করা হবে। 

এদিকে জো বাইডেনের কথিত উপদেষ্টা পরিচয় দিয়ে বিএনপির পক্ষে সওয়াল গাওয়া মিয়া আরেফির ঘটনার জড়িতরা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

তিনি বলেন, 'সাবেক সেনা কর্মকর্তা ও কথিত জো বাইডেনের উপদেষ্টা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে যুক্ত কি না তদন্ত চলছে।' 

শনিবার সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ আয়োজন করে বিএনপি ও জামায়াতে ইসলামী। কিন্তু সমাবেশ শুরুর আগেই সহিংসতায় জড়িয়ে পড়ে দলটির নেতা-কর্মীরা। 

প্রকাশ্য রাজপথে পিটিয়ে হত্যা করা এক পুলিশ সদস্যকে। আগুন দেওয়া হয় অর্ধশতাধিক গাড়িতে। বিএনপির নেতা-কর্মীদের হামলায় ২৮ সাংবাদিক ও ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানোর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়। আগুন দেওয়া হয় পুলিশ হাসপাতালে। 

সহিংসতার মধ্যে শনিবার সমাবেশ পণ্ড হয়ে যায়। রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। হরতালের দিন সকাল থেকেই বিভিন্নস্থানে যানবাহনে আগুন দেয়া হয়। এরপর মঙ্গলবার বিএনপি ও জামায়াতের তিনদিনের অবরোধের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেয়া হয়েছে। 

আরবি
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর