তিনদিনের সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৬:০২ পিএম

ইসলামি সহযোগী সংস্থা ও সৌদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামে নারীর অবস্থান শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে জেদ্দা সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৬ -৭ নভেম্বর সম্মেলনে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ইসলাম যে ইতিবাচক ভূমিকা পালন করে তা নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী সেখানে অন্যতম বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবা্র পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘ইসলামি শিক্ষা ও মর্যাদা যে নারীর মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে সেদিকেও আলোকপাত করা হবে। একইসঙ্গে ইসলামের সূচনা লগ্ন থেকে মুসলিম নারীরা সম্মানের সঙ্গে যে অবদান রেখেছেন তা তুলে ধরা হবে। বিশ্বের ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া থেকে মুসলিম নারীদের কীভাবে রক্ষা করা যায় তা আলোচিত হবে বলে আশা করা যাচ্ছে।’

এই ফোরামে ইরান ও বেনিনের উপ-রাষ্ট্রপতি, স্বাগতিক সৌদি আরব ও ইন্দোনেশিয়াসহ ওআইসিভুক্ত বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ অনেক মন্ত্রী, জাতিসংঘের উপ-মহাসচিব, আরব লীগের মহাসচিব, সৌদি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী অংশ নেবেন বলেও তিনি জানান।

মোমেন বলেন, মুসলিম বিশ্বের মধ্যে নারী সরকারপ্রধানদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে উল্লেখযোগ্য। ৬ নভেম্বর সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অন্যতম প্রধান বক্তা।

প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে তার সরকারের গৃহীত নানা উদ্যোগ তুলে ধরবেন। এছাড়াও প্রধানমন্ত্রী গাজায় ফিলিস্তিনের জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত নৃশংসতার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে।

সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী মক্কা শরীফে পবিত্র ওমরাহ পালন ও মদিনা শরিফে নবীর (সা.) রওজা মোবারক জিয়ারত করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

কেএসএইচ
ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একজন নাগরিক...
কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে। 
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ও মর্মান্তিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড...
রাজধানীর পুরান ঢাকার অতি ঘিঞ্জি এলাকা চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ (অন্য সূত্রে ‘মুনসুর খান প্লাজা’) নামের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর