সিরিজ হামলায় রিয়াদের আকাশে ভূতুড়ে নিরবতা!

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ও রক্তক্ষয়ী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর চরম নিরাপত্তার ঝুঁকিতে থমথমে রূপ নিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। শনিবার ও রোববারের প্রাণঘাতী হামলার পর সোমবারও রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর- কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামোর সার্বিক পরিদর্শন শেষ করতেই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

শনিবার রিয়াদ বিমানবন্দরে হুথিদের চালানো প্রথম হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনেরও বেশি আহত হন, যা গত এক দশকের মধ্যে দেশটির মাটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর পরদিনই রোববারে আরেকটি হামলায় চার নম্বর টার্মিনালে আগুন ধরে ১ জন প্রাণ হারান ও অন্তত ১১ জন আহত হন।


এভিয়েশন অ্যানালিটিক্স সংস্থা ‘সিরিয়াম’ এর তথ্য অনুযায়ী, রোববারে রিয়াদ বিমানবন্দরের নির্ধারিত ৯৯.৭ শতাংশ ফ্লাইটই বাতিল করা হয়েছিলো। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর চিত্রে দেখা গেছে, সোমবার সৌদির ওপর দিয়ে রিয়াদ এড়িয়ে অন্যান্য রুট ও জেদ্দা বিমানবন্দর ব্যবহার করলেও রিয়াদের আকাশে কোনো বিমানের দেখা মিলেনি।

এই নজিরবিহীন হামলার প্রভাবে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন বিমানসংস্থাগুলোকে সৌদির আকাশসীমায় চলাচলে সতর্কতা জারির পরামর্শ দিয়েছে। অন্যদিকে ইউরোপীয় বিমান নিরাপত্তা সংস্থা  সৌদির আকাশপথ ব্যবহারে নতুন করে কঠোর সতর্কবার্তা জারি করেছে।

হামলার জেরে আন্তর্জাতিক বিমান সংস্থাসমূহ রিয়াদমুখী ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। জার্মান এভিয়েশন জায়ান্ট 'লুফথানসা গ্রুপ' আগামী ১৬ অক্টোবর পর্যন্ত রিয়াদে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। ফরাসি-ডাচ এয়ারলাইন 'এয়ার ফ্র্যান্স-কেএলএম' চলতি মাসের শেষ পর্যন্ত রিয়াদ থেকে তাদের পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আবুধাবিভিত্তিক 'ইত্তেহাদ এয়ারওয়েজ' সোমবার ও মঙ্গলবার রিয়াদ, জেদ্দা ও দাম্মামগামী অন্তত ২০টি ফ্লাইট বাতিল করেছে।

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের হামলার ঠিক আগ মুহূর্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যাত্রীর দেখা যাচ্ছে (উপরে) এবং হামলার পর একই স্থানে ধোঁয়ার মধ্যে মানুষের ছোটাছুটি দেখা যাচ্ছে (নিচে)। ছবিগুলো একটি হ্যান্ডআউট থেকে নেয়া স্ক্রিনগ্র্যাব।  ছবি: সংগৃহীত
হুথিদের এই নজিরবিহীন বিমান হামলা ও আন্তর্জাতিক অচলাবস্থায় বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে সৌদি আরব। তেল উৎপাদন হ্রাস পাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে চলতি বছরে সৌদির প্রকৃত জিডিপি ৩.৬ শতাংশ সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া চলতি অক্টোবরে রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া রাজতন্ত্রটির ফ্ল্যাগশিপ 'ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ' এবং 'ডাব্লিউপিসি এনার্জি কংগ্রেস'-এর মতো বহু কোটি ডলারের আন্তর্জাতিক সম্মেলনগুলো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্বমানের এভিয়েশন হাবে রূপ নেয়ার স্বপ্ন দেখা রিয়াদ এখন চরম আতঙ্ক ও আর্থিক অনিশ্চয়তায় স্থবির হয়ে পড়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
দুই দিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের আকাশপথে নেমে এসেছে নজিরবিহীন স্থবিরতা। সপ্তাহান্তে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে...
সৌদি আরবের আকাশে হুথি বিদ্রোহীদের তাণ্ডব ও ক্ষেপণাস্ত্র বর্ষণ থামার কোনো লক্ষণই নেই। রিয়াদ ও দাম্মামের প্রধান বিমানবন্দরগুলোতে ধারাবাহিক রক্তক্ষয়ী ও বিধ্বংসী আক্রমণের পর এবার...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
দখল, দূষণ এবং প্লাস্টিক বর্জ্যের স্তূপে হারিয়ে যেতে বসা আদি বুড়িগঙ্গা নদীর স্বাভাবিক প্রবৃত্তি ও জীবনসত্তা ফিরিয়ে আনতে শুরু হয়েছে বৃহৎ যৌথ উচ্ছেদ অভিযান। হাইকোর্টের সরাসরি নির্দেশনার পর সোমবার (১২...
বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর