অবরোধ: সময় মতো শেষ হচ্ছে না স্কুলের বার্ষিক পরীক্ষা

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৯:১০ পিএম

৩০ নভেম্বরের মধ্যে স্কুল পর্যায়ের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু বিএনপির অবরোধের মুখে সেটি কার্যকর করা অসম্ভব বলে মনে করছে স্কুলগুলো। শুক্র ও শনিবার ছুটির দিনে পরীক্ষা নিয়েও ৩০ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে পারছেনা অনেক প্রতিষ্ঠান। 

শুক্রবার সরেজমিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা গেছে, ষষ্ঠ শ্রেণির প্রস্তুতিমূলক মূল্যায়ন পরীক্ষা চলছে। কিন্তু সেটি পরীক্ষাটি হবার কথা ছিলো বৃহষ্পতিবার। অবরোধে অনিশ্চয়তায় সেটি পিছিয়ে যায়। একই সঙ্গে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষাও চলতে দেখা গেছে। 

ছুটির দিনে পরীক্ষা অপ্রত্যাশিত বলে জানিয়েছে শিক্ষার্থীরা। আর অভিভাবকরা জানিয়েছেন, ছুটির দিনে সন্তানদের পরীক্ষা, তাই বাধ্য হয়েই হাজির হতে হচ্ছে।  অনেকটাই বাধ্য হয়েই আরও অনেক প্রতিষ্ঠান চলতি মাসের শুক্র ও শনিবার পরীক্ষার দিন ঠিক করেছে। 

বিদ্যালয়টির শিক্ষক সংগীতা ইমাম বলেন, নির্বাচনের আগে অবরোধের কর্মসূচি চলমান থাকলে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পরীক্ষা নিয়ে ৩০ নভেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করা সম্ভব নয়।

অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোতে সহিংস রাজনৈতিক কর্মসূচি থেকে সরে আসতে হবে। 

এদিকে চতুর্থ দফায় অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার নতুন এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এর আগে ৩১ অক্টোবর থেকে দুই নভেম্বর সারা দেশে অবরোধ করে তারা।  সেই অবরোধ শেষে রোব ও সোমবার নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়। সোমবার তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয় বিএনপি ও সমমনা দলগুলো।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন।
জ্বালানি পরিস্থিতি বিবেচনায় স্কুল পর্যায়ে তিনদিন অনলাইনে এবং তিনদিন অফলাইন বা সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এই ঐতিহাসিক গণভোট নিয়ে ভোটারদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে দেশের সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও মাদ্রাসা শিক্ষা...
মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে যারা এরিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তাদের ফলোআপ চিকিৎসা চালিয়ে যাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর