গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা খুলেছে, কাজে ফিরেছেন শ্রমিকরা 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১২:০৯ পিএম

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুরের প্রায় সব পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার পর শ্রমিকরা কাজে ফিরেছেন, কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। 

গত কয়েকদিন ধরে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, নাওজোরসহ পোশাক শিল্প অধ্যুষিত কয়েকটি এলাকার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিলেন। 

তবে সোমবার সকাল থেকেই গাজীপুরের কারখানা শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন বলে শিল্প মালিক ও প্রশাসন সূত্রে জানা গেছে। 

গাজীপুর শিল্প পুলিশ সুপার সারোয়ার আলম একাত্তরকে বলেন, শ্রমিক আন্দোলনের মুখে বিভিন্ন পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। তবে কয়েকদিন বন্ধ থাকার পর সোমবার সকালে দুই একটি ছাড়া গাজীপুরের প্রায় সকল কারখানা খুলে দেয়া হয়েছে।

‘শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে। সকাল ১১ টা পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি,’ বলেন ওই পুলিশ কর্মকর্তা। 

বেতন বাড়ানোর দাবি করে গত কয়েকদিন ধরে গাজীপুর ও ঢাকার কয়েকটি এলাকায় অসন্তোষ দেখা দেয়া দেয়। সড়ক, মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয় এবং বিভিন্ন কারখানা ও যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগও করা হয়েছে। 

পোশাক কারখানায় নাশকতার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গাজীপুরের বিভিন্ন এলাকায় কয়েকজন নিহত হয়েছে। 

এরি মধ্যে রোববার বিজিএমইএ ১৩০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে গাজীপুরের বহু কারখানায় বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়া হয়। 

তবে সোমবার সকালে ২৩টি ছাড়া প্রায় সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে বলে সরেজমিন দেখা গেছে। আর শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। 

বন্ধ থাকা ২৩টি পোশাক কারখানার মধ্যে রয়েছে কোনাবাড়ী শিল্পাঞ্চলের তুসুকা ও জরুন এলাকার স্ট্যান্ডার গ্রুপের কারখানা। 

এদিকে গত মঙ্গলবার দেশের গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমান ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ করা হয়েছে। বর্ধিত এই মজুরির গেজেট প্রকাশ করা হবে ১৪ কর্ম দিবস পর।

আরবি 
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানী ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়।  
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর