৪৩ ঘণ্টায় ১৪ যানে আগুন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম

বিএনপি-জামায়াত ও সমমনা অন্য বিরোধী দলগুলোর ডাকা অবরোধ চলাকালীন গত ৪৩ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ১৪টি আগুনের সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে ১১টি বাস, দুইটি নছিমন ও একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দিনগত রাত থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীতে (শনির আখড়া, উত্তরা, মিরপুর, সায়েদাবাদ, মুগদা, তেজগাঁও, সূত্রাপুর) ৮টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) তিনটি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) একটি, রাজশাহী বিভাগে (নাটোর) একটি ও রংপুর বিভাগে (দিনাজপুর) একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিসংখ্যানে দেখা গেছে, দিনে চেয়ে রাতেই বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে- ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করেছে।

প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় অবরোধ পালন করে দলটি।

পরে ৬ নভেম্বরই আসে তৃতীয় দফা অবরোধের ঘোষণা। শনিবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দেয় বিএনপি ও সমমনারা। যা এখন চলছে।

এদিকে বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টার পঞ্চম দফার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ১১০টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর-১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি এবং ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

একাত্তর/আরএ/কেএসইচ
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর