১৫৭ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন-উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম

সারাদেশের ১৫৭টি প্রকল্পের, ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে রয়েছে, চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৮ কিলোমিটারের এক্সপ্রেসওয়েটি চালু হলে, টাইগার পাস থেকে পতেঙ্গা পর্যন্ত নির্বিঘ্নে চলাচল করবে যানবাহন। এরফলে চট্টগ্রাম নগরের যানজট কমবে ও যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

এদিন খাগড়াছড়ির রামগড়ে ইমিগ্রেশনসহ স্থলবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই স্থলবন্দর ব্যবহার করে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আনা-নেয়া করতে পারবে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য।

এছাড়াও প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পূর্বাচল এক্সপ্রেসওয়েসহ ১৫টি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। এর পাশাপাশি আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরবিএস  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর