৮৩ হাজার টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা হাবের

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০২:৫২ পিএম

চলতি বছরের তুলনায় ৮৩ হাজার ২০০ টাকা কমিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব। বুধবার থেকে শুরু হচ্ছে আগামী হজ প্যাকেজের নিবন্ধন প্রক্রিয়া।

এর ফলে ২০২৪ সালে বেসরকারি ব্যবস্থাপনায় কোরবানির খরচ বাদে হজের সাধারণ প্যাকেজে লাগবে পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজে পড়বে ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করেন হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম।

তিনি বলেন, ২০২৩ সালে তুলনায় ২০২৪ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা। বুধবার থেকে শুরু হবে ২০২৪ সালের হজের নিবন্ধন।

তসলিম বলেন, কোরবানি খরচ যাত্রী নিজের সামর্থ্য অনুযায়ী করবে বলে এবার তা প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি।

বিমান ভাড়া কমালে হজ যাত্রীদের প্যাকেজের দাম আরও কমানো সম্ভব বলেও তিনি জানান।

২০২৪ সালে বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন যাত্রী হজের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন। 

আরবি 
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর