অবরোধে পরিবহন চলবে: মালিক সমিতি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম

বিএনপির ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যেও ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, দেশের সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা বিএনপির ডাকা অবরোধ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে মালিক-শ্রমিকরা অবরোধ উপেক্ষা করে রাস্তায় গাড়ি চালাবে।

এ সময় ঢাকাসহ সারা দেশে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান খন্দকার এনায়েত উল্যাহ।

অবরোধের দিন নির্বিঘ্নে গাড়ি চলাচল নিশ্চিত করতে ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার সকাল ৬টা থেকে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সড়ক-রেল-নৌপথে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর হরতাল দেয় দলটি। পরে চার দফা অবরোধ পালন করে বিএনপি-জামায়াতসহ সমমনারা।

কেএসএইচ
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
‘আওয়ামী লীগ যেকোনো সময় রাজনীতিতে সচল হতে পারে’ -প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে রাজনীতিতে...
চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর