৩৪ দেশ ও ৪ আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১:২৫ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চীন, জাপান, ভারত, রাশিয়া, ফ্রান্স, সার্ক, ওআইসিসহ ৩৪ দেশ ও চারটি আন্তর্জাতিক সংস্থাকে ভোট পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন পর্যবেক্ষণের জন্য এসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ পাঠিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

ইসি আমন্ত্রণ জানানো আন্তর্জাতিক চার সংস্থার মধ্যে রয়েছে- সার্ক, ওআইসি, ফেম্বোসা ও এ-ওয়েব।

সার্কভুক্ত অঞ্চলে রয়েছে পাঁচ দেশ। এগুলো হলো- ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা।

আমন্ত্রণ পাওয়া অন্যান্য দেশের তালিকায় রয়েছে- অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুর।

আমন্ত্রিতদের মধ্যে যে সব দেশ ও সংস্থার প্রতিনিধিরা আসবেন তাদের ব্যয় বহন করবে নির্বাচন কমিশন। তবে অন্যান্য বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্যয় নিজেদেরই বহন করতে হবে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি।

আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ১২টি দেশ ও সংস্থার ৪৪ জন পর্যবেক্ষক ও সাংবাদিক আবেদন করেছেন বলে ইসি সূত্রে জানা গেছে।

এদিকে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। 

আরবি 
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর