এক দশকে কমেছে হিন্দু জনগোষ্ঠী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০২:৫২ পিএম

দেশের বর্তমান মোট জনসংখ্যায় সনাতন ধর্মালম্বীদের সংখ্যা কমেছে। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পর চূড়ান্ত প্রতিবেদন উঠে এসেছে এ তথ্য।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নিজেদের কার্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ প্রতিবেদন প্রকাশ করেছে।

২০১১ সালে দেশের জনসংখ্যার ধর্মভিত্তিক বিভাজনে দেখা যায়, ২০১১ সালে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল ৮.৫৪ শতাংশ। এখন তা কমে দাঁড়িয়েছে ৭.৯৬ শতাংশে।

অন্যদিকে মুসলিম জনগোষ্ঠী ছিল ৯০.৩৯ শতাংশ। চূড়ান্ত প্রতিবেদনে এই হার বেড়ে হয়েছে ৯১.০৮ শতাংশ।

এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা শূন্য দশমিক ৬২ শতাংশ থেকে কমে হয়েছে শূন্য দশমিক ৬১ শতাংশ।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা শূন্য দশমিক ৩১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩০ শতাংশে। আর অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আগে ছিল শূন্য দশমিক ১৪ শতাংশ। এখন তা কমে হয়েছে শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ৪৭৮ জন।

প্রতিবেদনে বলা হয়, দেশের আট কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা আট কোটি ৪১ লাখ ৩৪ হাজার তিন জন। তৃতীয় লিঙ্গের জনসংখ্যা আট হাজার ৭২৪ জন।

সব মিলিয়ে দেশের বর্তমান মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

একাত্তর/এসি
হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়।
দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ। জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে বলা হয়, পিইসিতে (পোস্ট ইনিউমারেশন...
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনের যাচাই-বাছাই শেষে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।এতে বলা হয়েছে, সরকারের চূড়ান্ত...
জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তালাকে শীর্ষে রয়েছে রাজশাহী।প্রতিবেদনে বলা হয়, রাজশাহীতে বিবাহিতদের সংখ্যার হার বেশি। আবার বিবাহবিচ্ছেদ বা তালাকের ঘটনাও বেশি রাজশাহীতে।বুধবার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর