তিন দিনে ১১ যানে আগুন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির মধ্যে গত তিন দিনে ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বরে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এরমধ্যে ঢাকা মহানগরীতে চারটি, গাজীপুরে পাঁচটি, সিলেটে একটি ও দিনাজপুর একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি কাভার্ড ভ্যান, পাঁচটি বাস ও তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ৯৬ জন মানুষ কাজ করে।

গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৪৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে।

অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে বাস ১৪৯টি, ট্রাক ৩৯টি, কাভার্ড ভ্যান ২০টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২২টি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে হরতাল-অবরোধ অব্যঅহত রেখেছে বিএনপি-জামায়াত এবং তাদের সমমনা দলগুলো। তাদের দাবি, ‘একতরফা’ নির্বাচন বন্ধ করতে হবে। নির্বাচনী তৎপরতায় যুক্ত হওয়ায় কয়েকজন নেতাকে বহিষ্কারও করেছে দলটি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।

একই দাবিতে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিলো বিএনপি। ব্যাপক সহিংসতার মধ্যে সেই নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

২০১৮ সালের নির্বাচনে বিএনপি গণফোরামের ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে ভোটে অংশ নেয়। ভোটে ভরাডুবি ঘটে বিএনপির।

এবার ২০১৪ সালের মত একই দাবিতে আন্দোলন করছে বিএনপি। ফিরে এসেছে সংঘাতের পরিবেশ। যানবাহনে অগ্নিংযোগ আর নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোজই অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

কেএসএইচ
শিক্ষার্থীদের সঙ্গে ঢাকাসহ সারা দেশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও তাদের স্বেচ্ছাসেবকরা। 
সহিংস প্রাণহানিকর আন্দোলনের মধ্যেই এবার সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। 
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৃহস্পতিবারও অবরোধ কর্মসূচি পালন করবে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
সব গ্রেডে ‘অযৌক্তিক কোটা বাতিল’ করে ন্যূনতম কোটা রাখা দাবিতে বুধবার সারাদেশে ‘বাংলা ব্লকেড’ চলবে বলে জানিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। এদিন সড়কের পাশাপাশি রেলপথেও থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর