উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্টের আয়োজন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

ইংরেজি বর্ষবরণ উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে ঘরের মধ্যে আয়োজন করা যাবে বলে জানিয়েছেন তিনি।

বড়দিন ও থার্টি ফার্স্ট উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত শতকের শেষের দিক থেকে ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের আয়োজন জনপ্রিয় হতে থাকে বাংলাদেশে। এই উদযাপনে মাঝে মাঝে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার খবর আসায় এই আয়োজনে কড়াকড়িও আরোপ করা হয়।

রাজধানীতে ফার্স্ট নাইট উদযাপন। ফাইল ইমেজ।

এবার থার্টি ফাস্ট হবে দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতদিন আগে। নির্বাচন ঘিরে সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ইতোমধ্যেই বেড়েছে।  

নির্বাচনে কথা উল্লেখ করে আসাদুজ্জামান কামাল বলেন, ‘৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার পর থেকে দেশের কোন উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না।

‘কারণ, সাত জানুয়ারি নির্বাচন। কেউ অনুষ্ঠান করতে চাইলে ইনডোর বা ঘরে করতে হবে,’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় অনুষ্ঠান, বড়দিন পালন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি।    

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চার্চের আশেপাশের এলাকায় গোয়েন্দা বাহিনীর সতর্ক অবস্থান থাকবে। আর্চওয়ে, সিসি ক্যামেরা রাখতে বলা হয়েছে।
এরপরও যেকোনো ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ দেখলে ৯৯৯-এ ফোন দিতে অনুরোধ করেন আসাদুজ্জামান কামাল। 

আরবি 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর