তৃতীয় দিনের শুনানি চলছে, প্রার্থিতা ফিরে পেলেন ৩৬ জন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:২০ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির তৃতীয় দিনের প্রথমভাগে ৩৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তৃতীয় দিনের শুনানি শুরু হয়, চলবে বিকেল চারটা পর্যন্ত।

তৃতীয় দিনে প্রথমার্ধে ৬০ জনের আপিল শুনানি হয়েছে। ৩৬ জন প্রার্থিতা ফিরে পেলেন মনোনয়নপত্র বাতিলের তালিকায় থেকে গেছে ২১ জনের। আর শুনানি স্থগিত রয়েছে ৩ জনের।

এর আগে প্রথম দুই দিনে রোববার ও সোমবার ১৯৪ জনের আপিল শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১০৭ জন।  

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি। আসন্ন ভোটে অংশ নিতে চাওয়ারা গত ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেন। এরপর ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলে যাচাই-বাছাই।

৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়ে দুই হাজার ৭১৬টি। তবে বাছাইয়ের সময় বাতিল হয়ে যায় ৭৩১ জনের মনোনয়নপত্র। বেশিরভাগ আবেদন বাতিল হয়েছে- ঋণ খেলাপি ও তথ্য গোপন করা এবং স্বতন্ত্র প্রার্থীরা এক শতাংশ সমর্থক দেখা না পারার কারণে।  

মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে ৫৬১ জন আবার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। এদের মধ্যে প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন এবং শেষ দিন ১৩০ জন আবেদন করেন। আপিল নিষ্পত্তি চলবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

আরবি 
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর