৪৬ দিনে ২৭৪ যানবাহনে আগুন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:০০ পিএম

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধে গত ২৪ ঘণ্টায় ৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ১২ ডিসেম্বর সকাল ৯টা ৫৮ মিনিটে রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের পাশে ‘বাহন পরিবহন’ নামক একটি বাসে আগুন লাগে। এরপর বেলা ১২টা ১৮ মিনিটে গুলিস্তান হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের পাশে ‘সময় পরিবহন’ এর একটি বাসে আগুন দেওয়া হয়। ১২ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় মাগুরা সদরের কাচুন্দিতে একটি পিকআপে আগুন দেওয়া হয়। সর্বশেষ ১২ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে একটি ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত, ৪৬ দিনে দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৭০টি বাস ১৭০টি, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য গাড়ি।

Bus 1

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অনেকে। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও হামলা হয়।

সেদিনের হামলায় আক্রান্ত হন সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী। ভাঙচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। 

২৮ অক্টোবরের সহিংসতার পর থেকে প্রায় ধারাবাহিকভাবে হরতাল–অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। নিয়মিত কর্মসূচি ঘোষণা এলেও দলটির কেন্দ্রীয় নেতাদের প্রকাশ্যে তেমন একটা দেখা যায়নি। হরতাল অবরোধের কর্মসূচির ঘোষণাও এসেছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে।

এআর
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
বিএনপির কাছে জনগণের প্রত্যাশা অনেক। তাই হাতে নেয়া কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর