আচরণবিধি লঙ্ঘনে আ.লীগের চার প্রার্থীকে সতর্ক করলো ইসি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের চার প্রার্থীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। ভবিষ্যতে তারা নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলবেন- এই শর্তে তাদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ঢাকা-১৯ আসনের প্রার্থী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান, মুন্সিগঞ্জ-৩ আসনের প্রার্থী মৃণাল কান্তি দাস ও গাজীপুর-৫ আসনের প্রার্থী মেহের আফরোজকে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

এনামুর রহমানকে দেয়া চিঠিতে বলা হয়, তিনি হাজার খানেক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা পরিপন্থী।

মৃণাল কান্তি দাসের চিঠিতে বলা হয়, তিনি ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ গোলচত্বর এলাকায় সভা-সমাবেশ ও শোভাযাত্রা করেন। এর ফলে ওই এলাকায় প্রায় একঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা পরিপন্থী।

মেহের আফরোজকে দেয়া চিঠিতে বলা হয়, তিনি ২৯ নভেম্বর শোডাউন করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। যেটিকেও আচরণ বিধিমালা পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়।

নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীকে দেওয়া চিঠিতে বলা হয়, ৩০ নভেম্বর অস্ত্রধারী কর্মীসহ বহুসংখ্যক সমর্থক নিয়ে বিশাল শোভাযাত্রা করে তিনি মনোনয়নপত্র দাখিল করে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে নির্বাচনী অনুসন্ধান কমিটি ইসিতে প্রতিবেদন দিয়েছে। 

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর