পদ্মা সেতুর ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম

২০২২ সালের ২৬ জুলাই সরকারের অর্থ বিভাগের সাথে একটি সংশোধিত ঋণ চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেই চুক্তি অনুযায়ী, ১% সুদহারে ৩৫ বছরের মধ্যে ঋণের অর্থ পরিশোধ করা হবে।

নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর জন্য নেওয়া ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মঞ্জুর হোসেন আনুষ্ঠানিকভাবে অর্থ বিভাগের সিনিয়র সচিবকে ৩১৫,০৭,৫৩,৪৪২ টাকা পরিশোধ করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের নিজস্ব-অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩২,৬০৫.৫২ কোটি টাকা।

নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।

২০২২ সালের ২৬ জুলাই সরকারের অর্থ বিভাগের সাথে একটি সংশোধিত ঋণ চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সে চুক্তি অনুযায়ী, ১% সুদহারে ৩৫ বছরের মধ্যে ঋণের অর্থ পরিশোধ করা হবে।

ঋণ পরিশোধের সময়সূচী অনুসারে, প্রতি অর্থবছরে চার কিস্তিতে সুদ পরিশোধ করা হবে, মোট কিস্তি ১৪০টি।

এছাড়া সেতুর বিস্তারিত নকশার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ২% সুদে দুটি ঋণ চুক্তির আওতায় ১৫ বছর মেয়াদী মোট ১,৭৪,৫৩,০০০ টাকার স্পেশাল ড্রয়িং রাইট (এসডিআর) ঋণ নেওয়া হয়েছে।

বছরে চার কিস্তি, অর্থাৎ মোট ৬০ কিস্তিতে সুদ ও মূলসহ ২৮,০৯৯,৩৩০ টাকা এসডিআর পরিশোধ করা হবে।

চুক্তির পর ২০২২-২৩ অর্থবছর থেকেই সেতু কর্তৃপক্ষের ঋণ পরিশোধ শুরু হয়েছে। ঋণ পরিশোধের জন্য ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত সময় পাবে তারা।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন সেতুটি উদ্বোধনের পর থেকে এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত টোল হিসেবে মোট ১,১৬৫,১৩,৪১,৩৪১ টাকা আদায় করা হয়েছে।

 

এআর
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত হেভিওয়েট আসামির সর্বোচ্চ শাস্তি...
পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর