ব্যালট যাবে ভোটের সকালে, ইসির পরিপত্র জারি 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে সকালবেলা ব্যালট পেপার পাঠানো হবে। তবে দুর্গম, পার্বত্য ও দ্বীপাঞ্চলে কখন ভোটের ব্যালট যাবে তা রিটার্নিং কর্মকর্তা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

এতোদিন ইসির কর্মকর্তারা ভোটের দিক সকালে ব্যালট পেপার পাঠানোর কথা বলে আসলেও সোমবার নির্বাচন কমিশন এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, নির্বাচনী দ্রব্যাদি পরিবহণ ও বিতরণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ভোটকেন্দ্রে ভোট গ্রহণের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে।

পরিপত্রে বলা হয়েছে, ভোট শুরুর আগে সকালে অধিকাংশ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর জন্য প্রধান নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।

‘তবে পার্বত্য এলাকা, হাওর, বাঁওড়, চর বা দ্বীপাঞ্চল বা অনুরূপ দুর্গম অঞ্চলে অবস্থিত ভোটকেন্দ্র অথবা জেলা সদর বা উপজেলা সদর বা মহানগর থেকে বেশি দূরত্বের (যোগাযোগের ধরন ও ভোটকেন্দ্রে গমনের প্রয়োজনীয় সময় ইত্যাদি বিবেচনায়) প্রত্যন্ত এলাকার যে সব ভোটকেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানো সম্ভব হবে না, সেসব ভোটকেন্দ্রের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রস্তাবের আলোকে রিটার্নিং অফিসার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে (সময়) নির্ধারণ করবেন।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের তফসিল অনুযায়ী, ভোট হবে ৭ জানুয়ারি। মনোনয়ন পত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার শেষে সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আর এ দিন থেকেই প্রার্থীরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। 

নির্বাচনী প্রচারণা শেষ হবে ৫ জানুয়ারি সকালে। দেশে মোট ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার এবং বুথের সংখ্যা দুই লাখ ৬২ হাজার। দেশের মোট ভোটার ১১ কোটি ৯১ লাখ।  

পরিপত্রে আরো বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী পরিবহণ ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

‘প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিভাগ বা আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনী সামগ্রী পরিবহণ বিশেষ নিরাপত্তার পরিকল্পনা নিতে হবে। বিভাগ বা আঞ্চলিক পর্যায় হতে জেলা পর্যায় এবং জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে নির্বাচনী সামগ্রী পরিবহণ ও বিতরণে অনুরূপ নিরাপত্তার পরিকল্পনা নিতে হবে।’ 

আরবি 
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর