ব্যালট ছাপা শুরু, জেলায় যাবে ২৫ ডিসেম্বরের পর

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম

প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই ব্যালট ছাপানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেছেন, প্রতীক বরাদ্দের পরপরই আমরা ৩০০টি আসন থেকে প্রার্থীদের তালিকা পেয়ে গিয়েছি। সে অনুযায়ী ব্যালট পেপার প্রিন্টিংয়ের কাজ চলছে। তিনটি সরকারি প্রেসে ব্যালট মুদ্রণের প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অশোক কুমার দেবনাথ বলেন, যেসব নির্বাচনী এলাকায় মামলা পেন্ডিং আছে, সেগুলো একটু পরে প্রিন্টিংয়ে যাবে। আমরা ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট মুদ্রণ শেষ করতে চাই। সে আলোকে যেসব নির্বাচনী এলাকায় কোনো মামলা নেই, সেগুলো প্রথমে মুদ্রণ হবে।’

তিনি বলেন, যেগুলোতে মামলা রয়ে গেছে, যেমন- হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেতে পারে, অথবা কারও প্রার্থিতা বাতিল হতে পারে, সেক্ষেত্রে আগে মুদ্রণ করলে পুনরায় মুদ্রণ করতে হতে পারে, ফলে আগেরগুলো বাতিল হয়ে যাবে। সেজন্য সেগুলো শেষে মুদ্রণ করা হবে।’

৪০টিরও বেশি আসনে মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ভোটের দিন সকালে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার। এতোদিন আগের রাতে পাঠানো হতো।

এ সংক্রান্ত্র এক পরিপত্রে ইসি সোমবার পরিপত্রে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে সকালবেলা ব্যালট পেপার পাঠাতে হবে। তবে দুর্গম, হাওড়, পার্বত্য, চর ও দ্বীপাঞ্চলে কখন ভোটের ব্যালট যাবে সেই সিদ্ধান্ত স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে নেবেন রিটার্নিং কর্মকর্তা।

ইসির অতিরিক্ত সচিব অশোক দেবনাথ বলেন, বিজি প্রেসের চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যালট মুদ্রণের কাগজ কেনার জন্য তাদের ৩৩ কোটি টাকা আমরা দিয়েছি। এ পর্যন্ত এ পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, যত ভোটার সংখ্যা তত ব্যালট ছাপা হবে। ২৫ ডিসেম্বরের পর জেলা পর্যায়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যালট পাঠানো হবে।

সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কীভাবে বিবেচনা করছেন, এমন প্রশ্নে তিনি বলেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। নিরাপত্তার সঙ্গেই ব্যালটগুলো যাবে। আমরা সব নির্বাচনী সামগ্রী পেয়ে গেছি। স্ট্যাম্প আগামী দুই-তিন দিনের মধ্যেই পৌঁছে যাবে। নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি আছে, নির্বাচনি ম্যাজিস্ট্রেট আছেন, তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।

একাত্তর/কেএসএইচ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর