বিএনপির শুধু হাত-পা ধরতে বাকি ছিল: ইসি হাবীব

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম

বিএনপিকে নির্বাচনে আনতে শুধু হাত-পা ধরতে বাকি ছিল, তারপরও তারা নির্বাচনে আসেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খাঁন।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ইসি হাবীব বলেন, বাড়িতে অনুষ্ঠান হলে আমরা শুধু দওয়াত দিতে পারি। এখন যদি সেই দাওয়াতে কেউ না আসে, তাহলে আমাদের কী করার আছে।

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোনো বৈদেশিক চাপে আছে কিনা আমরা জানিনা। অর্থনৈতিক চাপও আমি বুঝিনা। তবে নির্বাচন কোনো চাপে নেই।  

স্মরণকালের সেরা নির্বাচন করা হবে জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। এখানে আচারণবিধি লঙ্ঘন করলেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলবেন। আমরা নির্বাচনের মাঠে সঠিক বিষয়টি তুলে আনতে চাই।

আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন। সরকারও তা চায়। এজন্য কাজটি আমাদের জন্য সহজ হয়ে গেছে। তবে সরকার না চাইলেও আমরা একই কাজ করতাম; যোগ করেন ইসি হাবীব।

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কারা আবেদন করেছেন তার সম্পূর্ণ কোনো তালিকা আমার জানা নেই।

এর আগে তিনি মেহেরপুর-১, মেহেরপুর-২, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ এর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রার্থীদের আচারণবিধি মেনে চলার আহবান জানান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসান। এসময় চুয়াডাঙ্গা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, মেহেরপুর জেলার পুলিশ সুপার এসএম নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানসহ দুই জেলার নির্বাচন অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর