সন্ত্রাসের তথ্য বিশ্ববাসীকে জানানো হচ্ছে: মোমেন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম

সন্ত্রাসের প্রকৃত তথ্য বিশ্ববাসীকে তু্লে ধরায় এখন আর ভুল তথ্য দিয়ে বিদেশিদের সহানুভূতি পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, নির্বাচন বানচালে দেশে যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালানো হচ্ছে, তার প্রকৃত তথ্য বিবৃতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন আর কোনো ভুল তথ্য দিয়ে কারো সহানুভূতি আদায় করা যাবে না।

শুক্রবার সিলেটে বদিকোনা মারকাজে ইজতেমা মাঠে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশে গ্রেপ্তার নিয়ে বিদেশিদের কাছে ভুল তথ্য দিচ্ছে বিএনপি। সরকার প্রকৃত তথ্য তুলে ধরছে। ঢালাওভাবে কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করছে না সরকার।

‘যারা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িয়েছে তাদের চিহ্নিত করেই শুধু মাত্র গ্রেপ্তার করা হচ্ছে,’ বলেন মোমেন।

এদিন নিজের নির্বাচনী এলাকা সিলেট-১ এ প্রচারণা চালান একে আব্দুল মোমেন। তিনি নৌকার প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট শহর নিয়ে গঠিত সিলেট-১ (সাবেক সিলেট-৮) আসনকে ভিআইপি আসন বলা হয়। স্বাধীনতার পর থেকে এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছে, সে দলই সরকার গঠন করেছে।

বিখ্যাত সুফি দরবেশ ও ধর্ম প্রচারক হযরত শাহজালাল ও শাহপরানের মাজার এলাকা গঠিত এ আসনে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন সাবেক স্পিকার ও দুই দুই অর্থমন্ত্রী। এরা হলেন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাইফুর রহমান।

আরবি 
চুরি, ডাকাতি, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যক্রম রোধে ঢাকাসহ সারাদেশে অভিযান শুরু করেছে র‌্যাব। যে কোনো মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে চায় আইনশৃঙ্খলা বাহিনীর এই ইউনিট। 
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ এবং নির্বাচনকেন্দ্রিক নতুন ভিসা নীতি স্মরণ করিয়ে দেয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর