পেশি শক্তির প্রভাব বিস্তার করতে দেয়া হবে না: সিইসি 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরণের পেশি শক্তির প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘কোনো অবৈধ হস্তক্ষেপ, কোনো রাজনৈতিক দলের দমন নিপীড়নসহ যেকোনো প্রকার অযাচিত কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।’

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করার পূর্বপ্রস্তুতি হিসাবে চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতা কমিশনের নজরে রয়েছে। সহিংসতা কারীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এছাড়া আসন্ন নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ব্যাপারে আলাদা নজরদারি করা হচ্ছে বলেও জানান সিইসি।

এর আগে সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া চট্টগ্রামের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।

সেখানে সিইসির কাছে বিভিন্ন প্রার্থী পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। বৈঠকে সিইসি নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের অনুরোধ করেন।

আরবি 
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর