বিএনপি ভোটে বাধা দিলে মোকাবিলার প্রস্তুতি আছে: সিইসি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:০২ পিএম

ভোট প্রতিহতের নামে বিএনপি ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিলে তা নির্বাচনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নির্বাচন কমিশনের রয়েছে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতদিন আগে শনিবার সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভাশেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘যেকোনো নির্বাচনেই কিছুটা চ্যালেঞ্জ থাকে। আমি চ্যালেঞ্জ দেখছি কিনা? আপনারাও দেখছেন যে, বিএনপি..একটি দল, ওরা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান জানাচ্ছে, নির্বাচন বর্জন করার জন্য। এটা যদি ওভাবেই বলেন, শান্তিপূর্ণভাবে, এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ নয়।

‘গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক অধিকারের মধ্যে কোনো একটা নির্বাচনের পক্ষে যেমন বলা যায়। সেই নির্বাচনের সমালোচনা করাও সম্ভব,’ বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা যেটা বলেছি, নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। এখন যদি তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করে, তাহলে একটা চ্যালেঞ্জ আসবে এবং সেটা আমাদেরকে মোকাবিলা করতে হবে।’

সিইসি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে বলা হয়েছে, তারা যেন বোঝার চেষ্টা করে যে, আসলেই কি তারা (বিএনপি) পিসফুল ম্যানারে নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছে? যদি ওর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের কোনো সংকট নেই।

‘কিন্তু নির্বাচনের দিন বা আগে তাদের (বিএনপি) অবস্থান যদি পরিবর্তন হয়, নির্বাচনকে প্রতিহত করার কোনো কার্যক্রম গ্রহণ করে, ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয়, তাহলে অবশ্যই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি আমাদের রয়েছে,’ বলেন হাবিবুল আউয়াল।

বিএনপির হরতাল-অবরোধে বাসে আগুন। ফাইল ইমেজ।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি। ভোট বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়ে বিএনপির পক্ষ থেকে সরকারকে অসহযোগিতা করতে জনগণকে আহ্বান জানানো হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করা হচ্ছে। আর একইসঙ্গে চালানো হচ্ছে হরতাল-অবরোধের কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে বাস,ট্রেনসহ বিভিন্ন যানবাহনে দেয়া হচ্ছে আগুন। গত দুই মাসে সহিংসতার আগুনে পুড়েছে প্রায় ৩০০ যানবাহন, প্রাণ গেছে বেশ কয়েকজন নিরীহ মানুষের।

সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয় না

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে সেনাবাহিনী। ফাইল ইমেজ।

বিশ্বের কোথাও সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয় না বলে মন্তব্য করে সিইসি হাবিবুল আউয়াল বলেছেন, তাদের উপস্থিতিই নির্বাচনে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারিক ক্ষমতা আজ পর্যন্ত কখনোই সশস্ত্র বাহিনীকে দেয়া হয়নি। ম্যাজিস্ট্রেসি হচ্ছে জুডিশিয়াল পাওয়ার।

‘বিচারিক ক্ষমতা ও সশস্ত্র ক্ষমতা একসাথে দেওয়ার কোনো নজির নাই এবং আমাদের দেশেও অতীতে কখনোই এটা দেয়া হয়নি,’ বলেন সিইসি।

হাবিবুল আউয়াল বলেন, আমরা বিশ্বাস করি, সশস্ত্র বাহিনীর সদস্যরা যখন রাস্তায় থাকবেন। তাদের যে উপস্থিতি, তাদের যে বিচরণ, সেটা নির্বাচনের জন্য একটা বড় ধরনের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, মানুষ আস্থাশীল হবে।

 

 

আরবি
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর