কেন প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারেননি শেখ হাসিনা, জানালেন নিজেই 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিলো প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার, কিন্তু কেন সেই স্বপ্নের বাস্তবায়ন হয়নি, তা জানিয়েছেন তিনি নিজেই। 

রোববার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা স্বপ্ন পূরণ না হওয়ার গল্প শোনান শিশুদের। 

শেখ হাসিনা বলেন, আমরা বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়তে চাই। শিক্ষিত জাতি ছাড়া দারিদ্র্যমুক্ত হয় না। এজন্য আমরা শিক্ষাকে সব চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। 

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের তিনি বলেন, আগামী দিনে এই ছেলে মেয়েরাই আমার মতো প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে বা ভালো শিক্ষক হবে। 

‘আমার জীবনে একটা স্বপ্ন ছিলো শিক্ষক হওয়ার। তাও আবার প্রাইমারি স্কুলের শিক্ষক। আমি সেটা হতে চাচ্ছিলাম। ওটা আমার খুব পছন্দের ছিলো। কিন্তু হয়নি সেটা,’ বলেন শেখ হাসিনা। 

কিন্তু শিক্ষক হওয়ার স্বপ্ন কেন পূরণ হয়নি এর কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কারণ আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের কথা বললেই তখনকার সরকার তাকে গ্রেপ্তার করতো, জেলে নিয়ে যেতো। এতে বারবার আমাদের পড়াশুনায় বাধাগ্রস্ত হতো।

‘যখন আমি মাস্টার ডিগ্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তখনই পঁচাত্তরে আমার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলা হয়। আমার ছোট বোন আর আমি বিদেশে ছিলাম। আমার ছোট বোনেরও পরীক্ষা ছিল সামনে। আমরা কিন্তু দেশে আসতে পারিনি। তখন যারা সরকারে ছিলো, আমাদের দেশে আসতে দেয়নি। ৬ বছর বাইরে থাকতে হয়েছিল রিফিউজি হিসেবে। সেজন্য আমার মাস্টার ডিগ্রিটা সম্পন্ন হয়নি।’ 

শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছেলে মেয়েদের একটা শিক্ষা দেই যে, আমাদের কোনো সম্পদ আমরা রাখবো না। একটাই সম্পদ, তোমাদের সঙ্গে শিক্ষা। পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। ওরা সেটাই করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। 

তিনি বলেন, ‘আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ সুযোগ সুবিধা সৃষ্টি হবে। ব্রডব্যান্ড কানেকশন ও পায় ইউনিয়নে চলে আসছে। কাজেই এই ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল যুগে এখন অনলাইনে সব ধরনের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।

ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে ছড়িয়ে দেখার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আমরা উৎক্ষেপণ করেছি, দ্বিতীয়টারেও ব্যবস্থা নিচ্ছি। বঙ্গবন্ধুর স্যাটেলাইট দ্বিতীয়টা এলে আরও বেশি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে উঠবে।’

এর আগে সকালে ২০২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শিক্ষামন্ত্রী দীপু মণির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আরবিএস/আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর