নির্বাচনে দুইশ’র বেশি বিদেশি পর্যবেক্ষক থাকছে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৫৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার বিকাল পর্যন্ত  ১৮৬ জন পর্যবেক্ষক-সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন যাদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৫৯ জন গণমাধ্যমকর্মী।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আরো কিছু বিদেশি পর্যবেক্ষকের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, সব মিলিয়ে ২০০ এর বেশি হবে।

ইসির জনসংযোগ শাখা থেকে অনুমোদিত বিদেশি পর্যবেক্ষকদের তালিকা থেকে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের চার, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআইর ১২, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) ছয়, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের এক, এসএনএএস আফ্রিকার দুই, মুসলিম কমিশন নেপালের দুই, যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসির এক, আফ্রিকা হাউজ লন্ডনের দুই, বি স্ট্রাটেজিক পার্টনারের (ব্রিটিশ) এক, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অরগানাইজেশনের (জাপান) এক, মুতাশ ক্রিয়েট রিসার্চের (জাপান) এক, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) এক, শ্রীংলকার মেম্বার অব পার্লামেন্টের এক জন এবং অস্ট্রেলিয়ার এক জন গবেষক রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরামের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক।

এছাড়াও জাপানের এক নাগরিক, মালদ্বীপের অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল লিং এর তিন জন, ব্রিটিশ হাইকমিশন ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অরগানাইজেশনের (থাইল্যান্ড) একজন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ডের একজন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কংগ্রেসের দুই জন, আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটিজিসের একজন, আমেরিকার এক ব্যবসায়ী, জাপান দূতাবাসের ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্সের ১২ জন, ব্রিটিশ পার্লামেন্টের দুই জন, ভারতের এক নাগরিক, এসএনএএস আফ্রিকার একজন, নেপাল সরকার ও বিভিন্ন দলের পাঁচ জন, নেপালের দীপেন্দ্র কন্ডেল ইনিশিয়েটিভের তিন জন, মালয়েশিয়ার তিন জন, দ্যা গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তিন আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেডের নরওয়ের এক জন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটির এক জন ইরাকি, এক জন কানাডিয়ান নাগরিক ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির একজনও সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

৫৯ জন সংবাদিকদের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের এক জন, ইইউ রিপোর্টার এক জন, জার্মানির জুঙ্গে ফ্রেইহেটের একজন, দিল্লি টেলিভিশন লিমিটেডের দুই জন, জাপানের দি ইয়োমিরি সিমবানের এক জন, ভারতের আজকাল পত্রিকার এক জন, জাপানের কিওডু নিউজের এক জন, ভারতের দ্য অ্যাসোসিয়েট প্রেসের তিন জন, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার দুই জন, জার্মানির এআরডি জার্মান রেডিওর দুই জন ও ভারতের আনন্দবাজার পত্রিকার এক জন।

এছাড়াও জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকে (জাপান ব্রডকাস্টিং করপোরেশন) এর পাঁচ জন; নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেডের  এক জন; ভারতের ডিএসটিভি দার্জিলিংয়ের এক জন, উত্তরবঙ্গ সংবাদের এক জন, দ্য টেলিগ্রাফের এক জন, এএনআইয়ের এক জন, এবিপি নিউজের দুই জন, আজকাল পা্বলিশার্স লিমিটেডে’র একজন, এবিপি নেটওয়ার্কের দুই জন, এএনএম নিউজের এক জন ও জি মিডিয়ার দুই জন; বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) চার জন; এরাইজ নিউজের এক বিট্রিশ; ফ্রান্সের প্যারিস লা মন্ডে’র এক জন; সুইডিশ রেডিয়োর এক জন; এএফপির সাত জন; রয়টার্সের দুই ভারতীয়; আল জাজিরার এক ব্রিটিশ; অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক জন; চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দুই ভারতীয়; এআরডি জার্মান টিভির এক ভারতীয়; কলকাতার সংবাদ প্রতিদিনের একজন; দ্য ওয়াল কলকাতার এক জন; ব্রিটিশ এক ফ্রিল্যান্সার ও বেলজিয়ান এক জন সাংবাদিকদের ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে ইসি। এদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন।

আগামী ৬ জানুয়ারি দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন।

কেএসএইচ
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর