যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম

আর মাত্র একটি দিনের অপেক্ষা। এরপরই ভোট উৎসবে মেতে উঠবে দেশের ১২ কোটি ভোটার। রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটের মাধ্যমে, নিজ নিজ এলাকার সংসদ সদস্যকে বেছে নেবেন ভোটাররা। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছে নির্বাচন কমিশন।

ভোটের সময় আসলেইম প্রথম যে চিন্তাটা সবারই মাথায় প্রথম আসে, তা হলো কোন কেন্দ্রে ভোট দিতে যাবো। কোন এলাকায় কেন্দ্র, কিভাবে যাবো। কিভাবেই বা জানবো, কোন এলাকার ভোটার। গুগলে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হচ্ছে সেটি হলো, ভোটার তালিকা দেখার কোনও উপায় আছে কিনা।

আর, এসব প্রশ্নের উত্তর খুজতে গিয়ে ভোটের দিন অনেকেই কেন্দ্র ভুল করেন, বা নিজের কেন্দ্রটি খুঁজে পান না।  এমন সমস্যার মুখোমুখি হননি, তেমন ভোটার খুঁজতে বেগ পেতে হবে বৈকি। 

নির্বাচনী পরিবেশ বা রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ভোটারদের মধ্যে কেন্দ্রে যাবার আগ্রহ নেহাতই কম নয়। কিন্তু আগের বিড়স্বনা মনে করে অনেকেই এবারও কেন্দ্রে যেতে বিমুখ হতে পারেন। 
বিষয়টি মাথায় রেখে এবারই প্রথমবারের মতো এই কেন্দ্র খুঁজে পাবার যন্ত্রনা থেকে ভোটারদের মুক্তি দিতেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আলাদাভাবে সাইট তৈরি করেছে।

সেটি হলো  http://www.ecs.gov.bd/page/gadgets-for-12th-national-parliament-election। এই ঠিকানায় ৩০০ নির্বাচনি আসনের কেন্দ্র তালিকা রয়েছে। এ তালিকা থেকে ভোটাররা নিজ নিজ কেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। জানতে পারবেন তার ওয়ার্ডের জন্য কোনো কেন্দ্রটি নির্ধারিত  করা হয়েছে।

তবে এখান থেকে আপনার কেন্দ্র কোনটি সেটি জানতে হলে আগে জানতে হবে, আপনি কোন আসনের ভোটার এবং ওই আসনের কত নম্বর ওয়ার্ডের ভোটার। এটি জানা থাকলে ওই আসনের ভোটকেন্দ্রের তালিকায় আপনার ওয়ার্ডের ভোট কোন কেন্দ্রে হবে সেটি আপনি দেখে নিতে পারবেন।

শুধু ওয়েব সাইটই নয়, ভোট কেন্দ্রে সম্পর্কিত তথ্য জানতে এবার  নির্বাচন কমিশন অ্যাপও তৈরি করেছে। যার নাম স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ডট বিডি (smartelectionmanagement.BD)।  সেখান থেকেও জানতে পারবেন ভোটাররা তাদের কেন্দ্রের ঠিকানা। এটি আইওএস ও এনড্রোয়েট  দুই অপারেটিং সিস্টেম থেকেই ডাউনলোড করা যাবে।

একবার ইন্সটল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে। যার মধ্যে, বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বর-সহ বিভিন্ন তথ্য থাকে।
অ্যাপটি ইনস্টল করে ভোটাররা জন্ম তারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে ভোট কেন্দ্রের ঠিকানা, ভোট দেয়ার সিরিয়াল নম্বর, প্রার্থীদের প্রতীকের মতো তথ্য জানতে পারবে। 

এছাড়া স্থানীয় নির্বাচন অফিস থেকেও ভোট কেন্দ্র সংক্রান্ত তথ্য জেনে নেয়া যাবে। একই সঙ্গে নির্বাচন অফিসের ভোটার তালিকা থেকে কোন এলাকার ভোটার, কোন কেন্দ্রে ভোট দেবেন এবং ভোটারদের সিরিয়াল নম্বরও জানা যাবে। এই অ্যাপ ব্যবহার করে ভোটাররা কেন্দ্রে আসবে বলে মনে করে ইসি।

এবারের সংসদ নির্বাচনে সারাদেশে মোট ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার। এর মধ্যে ১০ হাজার ৩০০ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা বজায় রাখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

একাত্তর/এসি
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ এবং নির্বাচনকেন্দ্রিক নতুন ভিসা নীতি স্মরণ করিয়ে দেয়া...
চলমান দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার বিকেল ৫টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৫ এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্য-উপদেষ্টা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর