বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:০৭ পিএম

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। 

শনিবার শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে জানান, দগ্ধদের সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ ৮ জনের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। একজনের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে। 

তিনি আরও বলেন, আসিফ মোহাম্মদ খান নামে একজন রোগীর শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এ দুজনসহ বাকিদের শ্বাসনালী পুড়ে গেছে। সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি। এই রোগীদের মেন্টাল ট্রমা থেকে যাবে লম্বা সময়।

ভোট ঠেকানোর আন্দোলনে থাকা বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় হরতালকারীরা। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে ওই ট্রেনের চারটি বগিতে আগুন দেওয়া হয়। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকেই। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিলো। ট্রেনের চারটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে।

এদিকে ৫ জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে ৬ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় সারাদেশে ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়। 

 

এআর
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে...
গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরে শিশুসহ অন্তত ৩২ অগ্নিদগ্ধকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
রাজধানীর গোপীবাগে ভয়াবহ আগুন সন্ত্রাসের শিকার বেনাপোল এক্সপ্রেস বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে বলে জানিয়েছে বেনাপোল স্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান। গেলো ৫ জানুয়ারি রাতে আগুন নাশকতার পরপরই...
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে নিহত চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, নিহতদের মধ্যে কোন শিশু নেই। আগুনে পুড়ে যাওয়া মরদেহ চেনার উপায় নেই, তাই ডিএনএ পরীক্ষার পর মরদেহ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর