বেনাপোল এক্সপ্রেসের চলাচল শুরু বৃহস্পতিবার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম

রাজধানীর গোপীবাগে ভয়াবহ আগুন সন্ত্রাসের শিকার বেনাপোল এক্সপ্রেস বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে বলে জানিয়েছে বেনাপোল স্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান। গেলো ৫ জানুয়ারি রাতে আগুন নাশকতার পরপরই ট্রেনটির চলাচলের শিডিউল বাতিল করা হয়।

মঙ্গলবার বেনাপোল স্টেশন ম্যানেজার সাংবাদিকদের জানান, ১১ জানুয়ারি দুপুর ১টায় বেনাপোল থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

পরে ওই দিন রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আবার বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। বৃহস্পতিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ হলেও সেদিনই চলাচল শুরু করবে।

উল্লেখ্য, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের দেওয়া আগুনে নারীসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। পাঁচ জানুয়ারি রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রায় সোয়া একঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুনের পর বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস সাত জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে এই ট্রেনে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ রেলওয়ে। এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এআরএস
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে জড়ো হয়েছেন স্বজনরা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম অকেজো হওয়ার পেছনে নাশকতার সন্দেহ প্রকাশ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর