নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনাই প্রথম কাজ: টিটু

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম

সরকারের লক্ষ্য অনুযায়ী নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনাই প্রথম কাজ বলে জানিয়েছেন নব নিযুক্ত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ জন্য উৎপাদক ও আমদানিকারকদের নিয়ন্ত্রণে আনা এবং সরবরাহ ব্যবস্থা নিয়েও কাজ করতে হবে। সে সঙ্গে ডলারের ওপর নির্ভরতা কমিয়ে, রপ্তানিকারক সব দেশের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য ব্যবস্থা গড়ার ওপর জোর দেন তিনি। 

মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনাই নতুন এ সরকারের সামনে অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার গুরুদায়িত্ব পড়েছে নবনিযুক্ত বাণিজ্য প্রতিমন্ত্রীর ওপর। কিভাবে নিয়ন্ত্রণে আনবেন বাজার, এমন প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু বলেন, এ ব্যাপারে সবার সঙ্গে কথা বলে উদ্যোগ নেয়া হবে। ব্যবসায়ীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রোববার আমি বাণিজ্য মন্ত্রণালয়ে যাব। এরপর সবার সঙ্গে কথা বলে অগ্রাধিকার ঠিক করা হবে। ইনশাআল্লাহ একটা বিষয় নিশ্চিত করতে পারি, দ্রব্যমূল্যের কোনো সংকট থাকবে না। কেউ যেন কারসাজি করতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকব। বাজারে সিন্ডিকেট বলে কোন শব্দ থাকবে না।

নতুন দায়িত্ব নেওয়ার পর শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কারণ, একটি কোম্পানি যদি স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যদিয়ে কাজ করে, তখন তার কারসাজি করার কোনো সুযোগই থাকবে না। 

নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু আরও যোগ করেন, তেল ও চিনির বড় বড় সরবরাহকারী হিসেবে যারা আছেন, তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে আমার মনে হয়, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।

ডলার সঙ্কটে বাধাগ্রস্ত হচ্ছে আমদানি। এই সংকট মোকাবেলায় কারেন্সি সোয়াবের কথা বলেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী। পাশাপাশি ব্যবসায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে সরকারের এমন কোন নীতি চিহ্নিত হলে তা সংশোধন করতে চান তিনি।  মন্ত্রণালয়ে যোগদান করেই এবারের রমজানের পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নেয়ার কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

 

একাত্তর/এসি
ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু সিন্ডিকেটের মূল্য কারসাজি, অন্যায্য দাম আদায় এবং কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে দেশজুড়ে এক বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...
পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে...
বৃষ্টির কারণেই সাময়িকভাবে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
কোরবানির সময় ব্রাজিল থেকে জীবন্ত গরু আনার ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে দেশটিকে অনুরোধ করেছে বাংলাদেশ। তবে ব্রাজিল মাংস পাঠানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার পর এবার রাওয়ালপিন্ডিতে ইংলিশ সিংহদেরও রীতিমতো চাবুক পেটা করল পাকিস্তান! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঢিলে দুই পাখি...
কঠোর নিরাপত্তা বলয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন এক চালান। বুধবার সকাল ১০টার পরপরই ইউরেনিয়াম বহনকারী বিশেষ...
প্রধানমন্ত্রীর সফরকালে বিমানবন্দরে অসৌজন্যমূলক ও প্রটোকলবিরোধী আচরণের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা...
বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সম্প্রসারণ কাজ পর্যালোচনা এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ দিনব্যাপী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার দেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর