দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘কঠোর’ হচ্ছে সরকার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজার মাসে পন্যের দাম স্বাভাবিক রাখতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারে সবমিলিয়ে পঞ্চমবার ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পরে সচিবালয়ের সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারন মানুষের কষ্ট হচ্ছে। নতুন সরকার তা দ্রুত সমাধানে চেষ্টা করবে।

এছাড়াও প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারের আলোকে কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন। কৃষি উৎপাদন যেন ব্যহত না হয়, যে প্রকল্প শেষ পর্যায়ে তা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন প্রকল্প নেওয়ার আগে তা জনগুরুত্বপূর্ণ কিনা তা সম্ভব্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, একই সাথে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, শূন্যপদ পূরণ, রপ্তানি বহুমুখিকরণ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য ও কৃষিপণ্যকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে তৈরি পোশাকের মত সুবিধা দিয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাসস জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বাজারে পণ্যের দাম নিয়ে যারা কারসাজি করে তাদের নজরে রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন যেটা সবচেয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। পণ্যের মূল্য বেশি, অথচ কিন্তু খাদ্যপণ্যের অভাব নেই। এ সময় পণ্য মূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, কারসাজি যারা করে তাদের দিকে দৃষ্টি দিতে হবে।

সরকারপ্রধান বলেন, সামনে আমাদের রমজান মাস। আমাদের খাদ্যপণ্য আনে সীমিত কয়েকটি গ্রুপ। তারাও এখানে সব সময় একটা খেলা খেলতে চায়। সেই ক্ষেত্রে এখন থেকে আমাদের একটু প্রস্তুতি নিতে হবে। রমজান মাসে যে পণ্যগুলো আমাদের বেশি লাগে সেগুলোর মূল্য যেন ঠিক থাকে এবং সেগুলো যেন বাজারে পাওয়া যায়; সরবরাহ যেন ঠিক থাকে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

পণ্যের দাম কৃষক ও ভোক্তা উভয়ের জন্য সামঞ্জস্যপূর্ণ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি বলেন, এটা একটা অদ্ভুত ব্যাপার, খাদ্য পণ্যের যখন দাম বাড়ে তখন কৃষক খুশি হয়। কিন্তু যারা ভোক্তা তারা দুঃখ পায়। তাদের ওপরে চাপ এসে পড়ে। এটাকে ভারসাম্যপূর্ণ করতে হবে, এটাকে কীভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায় এ বিষয়ে আমাদের খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমাদের প্রবৃদ্ধি যেটা হবে মূল্যস্ফীতি তার চাইতে কম থাকতে হবে। তাহলেই তার সুফলটা বাংলাদেশের সাধারণ মানুষ পাবে।

তিনি আরো বলেন, মুদ্রাস্ফীতি আমরা কমিয়েছি, খাদ্য দ্রব্যের মুদ্রাস্ফীতি প্রায় ১২ শতাংশ উঠে গিয়েছিল, সেটাকে কমিয়ে নয় ৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অন্য সব মিলিয়ে ৮ শতাংশে নেমে এসেছে। কিন্তু এটাকে আমাদের আরও কমাতে হবে।

নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে পাঁচ বারের প্রধানমন্ত্রী বলেন, আমরা যে ওয়াদা দিয়েছি সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১১ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন মন্ত্রিসভায়।

কেএসএইচ
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা দুর্নীতির সুযোগ থাকবে না উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেছেন, জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম ও দুর্নীতির...
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর