বৈশ্বিক সামরিক শক্তিতে ৩ ধাপ এগোলো বাংলাদেশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ পিএম

গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) ইনডেক্স ২০২৪ অনুযায়ী, সামরিক শক্তিতে তিন ধাপ এগিয়ে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে ৩৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম। আর চলতি বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

কোনো দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো ৬০টিরও বেশি বিষয় বিশ্লেষণ করে এই সূচক তৈরি করে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। সূচকে যে দেশের স্কোর যত কম থাকে সামরিক সক্ষমতার তালিকায় সেই দেশ তত এগিয়ে থাকে। এতে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে প্রতিবেশী দেশ মিয়ানমার (শূন্য দশমিক ৫২৫১ স্কোর)।

জিএফপির ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বের ১৪৫টি দেশের সামরিক সক্ষমতার সর্বশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, সৈন্য সংখ্যাসহ বিভিন্ন ধরনের ৬০টির বেশি মাপকাঠির ওপর ভিত্তি করে চলতি বছরের সূচক তৈরি করা হয়েছে।

এবার বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৫৪১৯। চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এই সূচকের ভিত্তি হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জিএফপি।

জিএফপির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সৈন্য রয়েছেন ১ লাখ ৬৩ হাজার জন। ট্যাংক ৩২০টি ও সামরিক যান রয়েছে ১৩ হাজার ১০০টি। এছাড়া বাংলাদেশের কাছে সেল্ফ প্রোপেলড আর্টিলারি গান (এসপিজি) ২৭টি, মাল্টিপল লঞ্চ রকেট প্রোজেক্টর (এমএলআরএস) যান আছে ৭১টি। বাংলাদেশ নৌবাহিনীতে সক্রিয় সদস্য আছেন ২৫ হাজার ১০০ জন। আর বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সদস্য রয়েছেন ১৭ হাজার ৪০০ জন।

বরাবরের মতো এই সূচকে শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র (স্কোর ০.০৬৯৯)। আর দ্বিতীয় সামরিক ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে রাশিয়া, তাদের স্কোর শূন্য দশমিক ০৭০২। আর শূন্য দশমিক ০৭০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ ভারত (স্কোর ০.১০২৩)। আর শূন্য দশমিক ১৪১৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। ৬ষ্ঠ যুক্তরাজ্য (স্কোর ০.১৪৪৩), জাপান ৭ম (স্কোর ০.১৬০১), তুরস্ক ৮ম (স্কোর ০.১৬৯৭), পাকিস্তান ৯ম (স্কোর ০.১৭১১) ও দশম স্থানে রয়েছে ইতালি (স্কোর ০.১৮৬৩)।

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের পটভূমিতে ১৪৫টি দেশের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় ১৮তম স্থানে রয়েছে ইউক্রেন। দেশটির স্কোর শূন্য দশমিক ২৫৯৮। আর এই সামরিক সূচকে সবচেয়ে কম শক্তিশালী দেশ হলো ভূটান। দেশটি ৬ দশমিক ৩৭০৪ স্কোর নিয়ে ১৪৫তম স্থানে রয়েছে।

এআর
বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে তিন থাপ এগিয়েছে বাংলাদেশ। চলতি বছর ১৪৫ দেশের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৩ সালে এ অবস্থান ছিল ৪০তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর