দেশ গড়তে বড় সহায়ক প্রবাসীদের রেমিট্যান্স: প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম

গণতন্ত্র রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা পাওয়ায় প্রবাসীদের অবদানকে বিশেষভাবে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের পাঠানো রেমিট্যান্স দেশ গড়তে বড় সহায়ক। এছাড়া প্রবাসীরা যে কোনো সঙ্কটে জনমত গড়ে তোলে। তারা আওয়ামী লীগেরও শক্তি।

মঙ্গলবার গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের উন্নয়নের ধারা ধরে রাখতে প্রবাসীদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন-সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি।

এসময় প্রবাসীদের অর্জিত অর্থ ব্যাংকের মাধ্যমে পাঠানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা ন্যাশনাল পেনশন স্কিমে যুক্ত হতে পারেন। সবার জন্য এ সুবিধা করে দিয়েছি। রেমিট্যান্স পাঠানোর জন্য সব অনলাইন করে দিয়েছি। সহজে এখন টাকা পাঠাতে পারবেন।

সাত জানুয়ারির নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকারপ্রধান বলেন, বিএনপি যখন ভোট না দেওয়ার জন্য লিফলেট বিতরণ করলো, তখন ঘটনা উল্টো ঘটে গেলো। মানুষ উৎসাহিত হলো এই ভেবে যে, আমাদের ভোট দিতেই হবে।

নারীদের অংশগ্রহণ ছিলো এবারের নির্বাচনে বিশেষ দিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখনও চক্রান্ত শেষ হয়নি। তারা এখনও নির্বাচন বাতিলের চক্রান্ত করছে। জনগণের ভোট নিয়ে আমরা নির্বাচিত হয়েছি, সরকার এসেছি। মানুষের কল্যাণে কাজ করে যাবো।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি এক সময় মনে করতো তারা আওয়ামী লীগের সমান সমান। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে ২০ দলীয় জোট নিয়ে ভোট করে মাত্র ২০টা সিট পাওয়ার পর থেকে তারা আর নির্বাচনে আসতে চায় না। 

শেখ হাসিনা বলেন, বিএনপি অফিসে তারাই তালা দেয়, তারাই ভাঙে। তারা বলে চাবি হারিয়েছে, চাবি খোয়া গেছে। চাবিটা গেল কোথায়? তারাই তো তালা দিয়েছে। তাদের চাবি হারাবে, তারাও পথ হারাবে। তারা এখন পথ হারানো পথিক হয়ে গেছে। জানি না তাদের সাংগঠনিক কোনো যোগ্যতা আছে কি না, একটাই আছে আগুন দেওয়া।

তিনি বলেন, নির্বাচন যেন অবাধ-নিরপেক্ষ হয় সেই প্রচেষ্টাই আমাদের ছিল। যার কারণে একের পর এক নির্বাচনে সংস্কার আমরা নিয়ে আসি। কারণ সেনা শাসকরা যখন একের পর এক ক্ষমতা দখল করে তখন তারা নির্বাচনে ভোট কারচুপি করা শুরু করেছিল। সেই জায়গা থেকে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার সেই আন্দোলন-সংগ্রামটাই আমরা করেছি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মানুষ উপলব্ধি করেছে সরকার জনগণের সেবক। সেই ঘোষণা জাতির পিতা দিয়েছিলেন, আমি জাতির পিতার কন্যা হিসেবে তারই পদাঙ্ক অনুসরণ করে সেই ঘোষণাটাই দিয়েছি– আমি প্রধানমন্ত্রী না, জাতির জনকের কন্যা হিসেবে মানুষের সেবক হিসেবে কাজ করবে, যেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি।

তিনি বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, যেটা ২০২৪ সালে কার্যকর করার কথা ছিল, সেটা আমরা দুই বছর বাড়িয়ে নিয়েছি। করোনাভাইরাসের অতিমারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, এরপর ফিলিস্তিনের ওপর হামলা, শিশু-নারী হাসপাতালে আক্রমণ করা। 

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা এই গণহত্যার নিন্দা জানিয়েছি। আমরা যুদ্ধের পক্ষে না, শান্তির পক্ষে। শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে উন্নতি হয় না। অস্ত্র প্রতিযোগিতার মতো জঘন্য কাজ নেই। অস্ত্রের টাকা মানবকল্যাণে, শিশু বিকাশে ব্যয় হোক।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার যখন অশান্ত হলো, তারা আশ্রয় চাইল, আমরা তাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমারের সঙ্গে আমরা আলোচনা করেছি, আমরা যুদ্ধে যাইনি। কারণ আমরা শান্তি চেয়েছি।

তত্ত্বাবধায়ক সরকারের মামলার বিবরণ দিয়ে শেখ হাসিনা বলেন, আমি আমার ছেলের বউ ও মেয়ের কাছে ছিলাম। আমার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে। আমি তাদের কাছে মাফ চেয়ে রওয়ানা করেছি মামলা ফেস করতে। আসতেও বাধা দিয়েছে। আমাকে হিথ্রো বিমানবন্দর থেকে ফেরত দেয়। সেটি বিশ্বের ১৫৬ পত্রিকায় প্রকাশ হয়। যার কারণে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা পেয়েছিলাম। ওই সময়ে প্রবাসী আওয়ামী লীগ নেতারা আমার পাশে ছিলেন। আপনাদের অবদান গণতন্ত্রের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

একাত্তর/এসি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর