যেসব আলোচনা হলো পলক-পিটার হাসের বৈঠকে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম

ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে তারা এ বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পলক।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কীভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সাইবার নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে।

পলক বলেন, নতুন সরকারের প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠকে ব্যবসা নিয়ে কথা বলা মানে, দুই দেশের সম্ভাবনার দুয়ার খুলছে। সম্পর্ক আরো সম্প্রসারিত ও ঘনিষ্ঠ হবে।

এছাড়া কীভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্ঞানভিত্তিক অংশীদার হতে পারে তা নিয়েও কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

পলক বলেন, যুক্তরাষ্ট্র আমাদের প্রধান উন্নয়ন সহযোগী দেশ। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় অনেক বিষয় জড়িত। আমাদের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

আরবি
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের...
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি...
দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে আজ টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) সই করেছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর