ইসির খসড়া তালিকায় দেশে ১২ কোটি ১৮ লাখ ভোটার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৩:১৯ পিএম

চলতি বছরের দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বছরের তুলনায় এ বছর ভোটারের সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন বেড়েছে। দেশে এখন মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

নতুন খসড়া ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯২৪ জন।

অতিরিক্ত সচিব  বলেন, ‘আপনারা জানেন যে, আগামী ২ মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে। গত বছরের তুলনায় এ বছর ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন ভোটার বেড়েছে।’

গত বছরের ২ মার্চে প্রকাশ করা ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। দ্বাদশ ভোটের আগে ১৪ সেপ্টেম্বর হালনাগাদ করা তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।

২০২৩ সালের হালনাগাদে খসড়া তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হয় ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন। নারী ভোটার অন্তর্ভুক্ত করা হয় সাত লাখ ৬৫ হাজার ৬৯০ জন। ৭৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

একাত্তর/জো
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর