অস্বাভাবিক মজুদ করলে সঙ্গে সঙ্গে জেল: প্রধানমন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম

নির্বাচনের পর হঠাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর পেছনে কারা, তাদের খুঁজে বের করতে হবে। অস্বাভাবিকভাবে দুরভিসন্ধিমূলক মজুদ করলে তাদের খুঁজে বের করে সঙ্গে সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে দিতে হবে। মানুষের খাদ্য নিয়ে খেলা মেনে নেওয়া হবে না। কেউ কালোবাজারি বা জিনিস মজুদ করলে জনগণকে এগিয়ে আসতে হবে, প্রয়োজনে প্রশাসনকে জানাতে হবে।

সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের এবার ইতিহাস তৈরি হয়েছে। ১৯৭৫ এর পর প্রতিটি নির্বাচন সম্পর্কে জানা আছে। মানুষের ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।

তিনি বলেন, ভোট নিয়ে ছিনিমিনি খেললে মানুষ মেনে নেয় না। সাত জানুয়ারির ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগহণ করেছে।

সরকারপ্রধান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাতে লিফলেট বিতরণ করেছে। কিন্তু মানুষ তাদের কথায় কান দেয়নি। ভোটাররা ভোট কেন্দ্রে গেছেন। 

২০০৮ সালের নির্বাচনে প্রমাণ হয়ে গেছে দেশে একমাত্র শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ। ওই নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি, যোগ করেন শেখ হাসিনা।

এবারের নির্বাচনে ২৮ রাজনৈতিক দল এবং মোট এক হাজার ৯৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটে যায়নি বিএনপি। এ প্রসঙ্গে আওয়ামী লীগ দলনেতা বলেন, নির্বাচনে যাবে কিনা সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন নিয়ে নানা কথা বলেন আঁতেল শ্রেণির মানুষ। নির্বাচন যখন মানুষ গ্রহণ করেছে, তখন কি বলার আছে!

শেখ হাসিনা বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি করতে চায়। তবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

‘আঁতেল শ্রেণি’ দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে আর ‘অস্বাভাবিক সরকার’ আসবে না। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকবে। যারা বাধা দেবার চেষ্টা করবে, তাদের উপযুক্ত জবাব দিতে হবে। গণতন্ত্র ছাড়া দেশের উন্নতি হয় না, সেটা প্রমাণিত।

এর আগে ১৩ জানুয়ারি গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় মন্ত্রিপরিষদের সঙ্গে এক অআনুষ্ঠানিক বৈঠকে রমজান মাসে নিত্যপণ্য দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নয়া মন্ত্রীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ১৫ জানুয়ারি মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকেও মন্ত্রীদের খাদ্য পণ্যের দাম সামঞ্জস্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেদিন তিনি বলেন, যাতে ভোক্তা এবং কৃষক কারো ওপরেই চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

তিনি আরও বলেন, তারপরেও চক্রান্তকারীরা তৎপর রয়েছে কীভাবে জিনিসপত্রের দাম বাড়ানো যায়, মানুষকে সরকারের প্রতি বিক্ষুব্ধ করা যায়। সেটিও মাথায় রাখতে হবে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর