কার স্বার্থে টিআইবির পথে হাঁটছে সুজন 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পর এবার সুশসানের জন্য নাগরিকও (সুজন) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে। দ্বাদশ জাতীয় সংসদে কত জন সংসদ সদস্য ব্যবসায়ী, কত জন কোটিপতি, কত শতাংশ শিক্ষিত এসব তথ্য দেয়ার আড়ালে মূলত নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে সুজন প্রার্থীদের হলফনামা ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন করে। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে সংসদ সদস্যদের ৬৬ দশমিক ৮৯ শতাংশ ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ছিলেন ১৮৫ জন বা মোট সংসদ সদস্যের ৬১ দশমিক ৬৬ শতাংশ।

নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১ কোটি টাকার বেশি সম্পদ আছে ২৬৯ জনের। শতকরা হিসাবে ৮৯ দশমিক ৯৭ শতাংশ সংসদ সদস্যের সম্পদ কোটি টাকার ওপরে। একাদশ জাতীয় সংসদে ১ কোটি টাকার বেশি সম্পদশালী সংসদ সদস্য ছিলেন ২৪৭ জন বা ৮২ দশমিক ৩৩ শতাংশ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, একাদশ সংসদের তুলনায় এবার উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যাও কিছুটা বেড়েছে। এবারের সংসদ সদস্যদের ৮২ দশমিক ৬০ শতাংশ স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একাদশে এই হার ছিল ৮১ শতাংশ।

এসব তথ্য তুলে ধরার পর পরই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপক্ষীয় হয়েছে। সুষ্ঠু নির্বাচনের কিছু বৈশিষ্ট্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যথার্থ বিকল্প থাকা, সবার জন্য সমতল ক্ষেত্র থাকা, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ফলাফল কী হবে, তা অজানা থাকা, ক্ষমতার রদবদলের সুযোগ থাকা ইত্যাদি। এর মধ্যে এবারে নির্বাচনে অনেক বৈশিষ্ট্য ছিল না।

গ্রহণযোগ্য নির্বাচনের বৈশিষ্ট্য বিষয়ে নিজেদের মনগড়া বক্তব্য দিয়ে বদিউল আলম মজুমদার মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা। তারা বলছেন, নির্বাচনে একটি দল অংশ নেয়নি, তার মানে এই নয় যে নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। 

নির্বাচনের ১৬ দিন পর নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ দেওয়াটা সঠিক বলে মনে করেন না বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-ভিসি এবং নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক ড. নাসিম বানু।  তিনি বলেন, এখন সুজন এসব কথা বলতে পারে না। তাদের মত একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ধরে নির্বাচন পর্যবেক্ষণ করে আসছে তারা এটা ঠিক করেনি। নির্বাচন শেষ হয়েছে ১৬ দিন আগে। তাদের মতো প্রতিষ্ঠান নির্বাচনের পর পরই ৮ বা ৯ তারিখে কেন তাদের প্রতিক্রিয়া বা পর্যবেক্ষণ দিল না।
 
নাসিমা বানু বলেন, একটা দল নির্বাচনে অংশ নেয়নি, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু নির্বাচনে তো ২৮টি দল অংশ নিয়েছে। এটা তো অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন। কোন দল বা কারা জিতবে নির্বাচনের আগে তো কেউ সেটা জানতো না।’ তিনি আরও বলেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক ধারবাহিকতা রক্ষা হয়েছে।

উল্লেখ্য, ক্ষমতাসীন দল ছাড়াও সংসদের বিরোধী দলসহ ছোটবড় ২৯টি রাজনৈতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। এর বাইরে ৪ শতাধিক প্রার্থী ছিলেন স্বতন্ত্র। যাদের একটা বড় অংশ নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন। 

এআর
২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০টি আসনে ২১ শতাংশ ক্ষেত্রে, এক বা একাধিক জালভোট পড়েছে বলে দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। সংস্থাটি বলছে, নির্বাচিত এমপিদের মধ্যে রাজনীতিবিদ...
দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন এবং টিআইবির মধ্যে পাঁচ বছর মেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
টিআইবি সরকারের সমালোচনা চলমান রেখেছে, কারণ সরকার এবং তার অংশীজনদের বিতর্কিত ভূমিকার সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপস নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর