প্রধানমন্ত্রীকে আরও চার দেশের অভিনন্দন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ পিএম

বিপুল জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় বিশ্বের আরও চারটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বিদ্যমান সম্পর্ক আরও উন্নয়নের আগ্রহ প্রকাশ করেছেন তারা। এর মধ্যে রয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন,  সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ড, ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী রোমান আবি আহমেদ আলী।

শেখ হাসিনাকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় থাই প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার বিস্ময়কর সাফল্য এবং পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় থাই সরকার এবং থাইল্যান্ডের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি গর্বিত।’

গত পাঁচ দশক ধরে থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আঞ্চলিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রসারিত ও গভীর হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে আগামী বছরগুলোতে আমাদের দুই দেশ এবং জনগণের পারস্পরিক সুবিধার জন্য আপনার নেতৃত্বে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।’

শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে সুইস প্রেসিডেন্ট বলেন, ‘সুইস ফেডারেল কাউন্সিলের পক্ষ থেকে আমি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আপনার গুরুত্বপূর্ণ ম্যান্ডেট পূরণে আপনার সাফল্য কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি আপনার দেশ ও জনগণের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য আমার শুভ কামনাও জানাতে চাই।’

সুইস প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর প্রেক্ষাপটে আমি নিশ্চিত যে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন, বহুপাক্ষিকতাবাদ এবং জাতিসংঘের চার্টারে অন্তর্ভুক্ত সার্বজনীন নীতিগুলোর মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার একটি শান্তি ও সমৃদ্ধির বিশ্বের দিকে প্রয়াসের ক্ষেত্রে আমাদের সেরা কম্পাস হিসাবে বিদ্যমান রয়েছে।’

অপর এক বার্তায় ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’

সেপ্টেম্বরে নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ আনন্দের ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সবুজ উত্তরণের বিষয়ে আমাদের আলোচনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আপনার অঙ্গীকার দেখে আমি খুবই উৎসাহিত।’

মেটে ফেদেরিকসেন বলেন, ‘ডেনমার্ক বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং দেশের সামাজিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে। আমি আশা করি, আপনার নতুন মেয়াদ অগ্রগতি, সমতা, শক্তিশালী গণতন্ত্র মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নতুন যুগের সূচনা করবে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো সাম্প্রতিক এক চিঠিতে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী রোমান আবি আহমেদ আলী বলেন, ‘ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব ইথিওপিয়ার জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় আপনার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই। একটি সফল নির্বাচন পরিচালনার জন্য আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই।’

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাথে ইথিওপিয়ার সম্পর্ক ঐতিহাসিক ও দীর্ঘস্থায়ী। আমি দৃঢ় আস্থাশীল যে, আপনার নেতৃত্বে আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।’

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর