ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালদের দায়িত্ব নিলেন পুতুল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন অটিজম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।

বৃহস্পতিবার আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ।

দায়িত্ব নেওয়ার পর ভারতের নয়াদিল্লিতে ডব্লিউএইচওর আঞ্চলিক কার্যালয়ে কাজ শুরু করেন বঙ্গবন্ধুর নাতনি।

গত বছরের ১ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন সায়মা ওয়াজেদ।

তখন ওই পদের জন্য সায়মা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের ড. শম্ভু প্রসাদ আচার্য। সদস্য দেশগুলোর অংশগ্রহণে সরাসরি ৮-২ ভোটে নির্বাচিত হন তিনি।

বর্তমান পরিচালক পুনম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হলেন সায়মা ওয়াজেদ পুতুল।

পরে ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় সায়মা ওয়াজেদের নিয়োদের দেওয়া হয়।

কেএসএইচ
সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে...
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানাকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর