টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে স্পিকারের শ্রদ্ধা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০২ পিএম

জাতীয় সংসদের স্পিকার হিসেবে পুননির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার স্পিকার টুঙ্গিপাড়া যান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

পরে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল ও মাশরাফী বিন মোর্ত্তজা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে শিরীন শারমিন চৌধুরী তার নির্বাচনী এলাকা রংপুর-৬ আসনের পীরগঞ্জের আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এরপর স্পিকার শিবচর উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এসময় স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা এবং চিফ হুইপসহ হুইপরা উপজেলা পরিষদে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এর আগে স্পিকার শিবচর দত্তপাড়াস্থ ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাইয়ের মাজার জিয়ারত করেন এবং সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

কেএসএইচ
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছানোর পরপরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার পদত্যাগপত্র পাওয়ার পর বিকালেই তা গ্রহণ করে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে গেজেট প্রকাশ...
রাজধানীর বিভিন্ন হাসপাতালে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর