প্রতি বিভাগে বিকেএসপির মতো প্রতিষ্ঠান হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম

খেলাধূলার মান উন্নয়নে প্রতিটি বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মতো প্রতিষ্ঠান তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়ামও গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি। 

বুধবার সকালে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্তপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মধ্য দিয়ে ছেলে-মেয়েদের উদার মানসিকতা গঠনে সরকার পদক্ষেপ নিয়েছে। দেশের ছেলে-মেয়েরা মেধাবী। সুযোগ পেলেই তারা ক্রীড়াঙ্গনে সুনাম অর্জন করবে।

তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে বলেই ছেলেমেয়েরা খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়েও দক্ষতার প্রমাণ রাখতে পারছে। আমাদের পরিবারটাই খেলাধুলার সঙ্গে সর্বতভাবে জড়িত। খেলাধুলার বিকাশ ঘটাতে চাই, এ বিষয়ে মনোযোগ আছে।

দেশীয় খেলাগুলো যেন হারিয়ে না যায়, তার জন্য সবাইকে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় খেলাকে আরও আকর্ষণীয় করতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে ঐক্যের বন্ধন দৃঢ় শরীরচর্চা হয়। মাধ্যমিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা সমর্থন করি। আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার চর্চা করা প্রয়োজন। বিদেশেও ছেলেমেয়েরা খেলাধুলায় ভালো অর্জন করছে।

৮২৪ জন খেলোয়াড় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এসেছে। এই প্রতিযোগিতায় যারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে তাদের অগ্রিম অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাজশাহী অঞ্চলে খেলাধুলার আরও সুযোগ রয়েছে। সব ধরনের খেলা জানতে হবে, পাশাপাশি দেশীয় খেলার চর্চা করতে হবে। যেন এই খেলাগুলো হারিয়ে না যায়। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়বো। আজকের শিশু-কিশোর-তরুণরাই হবে তার সৈনিক।

৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্তপর্বের খেলা শুরু হলো রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। এবারের আয়োজনে ১৩টি ইভেন্টে মোট সাত লাখ শিক্ষার্থী অংশ নিয়ে চূড়ান্ত পর্বে টিকেছে ৮২৪ জন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর