জার্মানির পথে প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দি‌তে জার্মানির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা ত্যাগ করেন। ফ্লাইটটি মিউনিখ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শুক্রবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণ করবেন এবং ক্লাইমেট ফাইন্যান্স সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন।

হাছান মাহমুদ জানান, চার দিনের মিউনিখ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনে একটি বিশেষ অধিবেশনে বক্তৃতা দেওয়ার ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদলের নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মিউনিখ সময় ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট বিজি-২০৮-এ ঢাকার উদ্দেশে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় (ঢাকা সময়) তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

একাত্তর/আরএ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর